নরওয়ের রাজপুত্র মারিয়াস বর্গ পুলিশ হেফাজতে

- আপডেট সময় : ১০:০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 248
ধর্ষণ মামলায় বিচারের আগে এবার নরওয়ের রাজপরিবারের সন্তান মারিয়াস বর্গকে পৃথক এক হামলার সন্দেহে আটক করছে পুলিশ। নরওয়ের রাজকন্যার সৎ ছেলে মারিয়াসের বিরুদ্ধে ৪ নারীকে ধর্ষণসহ মোট ৩৮টি অভিযোগ রয়েছে। যার বেশিরভাগই তিনি অস্বীকার করেছেন।
এর আগে, ২৯ বছর বয়সী মারিয়াস গত ৪ সপ্তাহ ধরে পুলিশ হেফাজতে ছিলেন। আরও অভিযোগ আছে, যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের সঙ্গে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত তার মায়ের যোগাযোগ ছিল।
জাতীয় স্বার্থের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে: ইরানের প্রেসিডেন্ট
বিষয়টি বিব্রতকর বলেও মন্তব্য করেন পুত্র মারিয়াস। এছাড়াও এপস্টেইনের কারণে যৌন নিপীড়নের শিকার নারীদের প্রতিও সমবেদনা জানান তিনি। তার এ স্বীকারোক্তিতে স্বাভাবিক বলে মন্তব্য দেশটির প্রধানমন্ত্রী জোনাস গওরের।
তবে এ ধরনের নিকৃষ্ট লোকের সাথে রাজপরিবারের যোগাযোগ নিয়ে প্রশ্ন উঠেছে দেশের নানা মহলে। মেটে মেরিট নরওয়ের পরবর্তী রানী। এবং তিনি নানা রকম সামাজিক কজেও যুক্ত আছেন।
























