ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
  • / 208

গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হোসেইন আমিরাবদুল্লাহিয়ান। সোমবার রাতে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজ্জার্তোর সঙ্গে ফোনালাপের সময় তিনি বিশ্ব সম্প্রদায়কে উদ্দেশ্য করে এ আহ্বান জানান। খবর আল জাজিরার।

এসময় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হোসেইন আমিরাবদুল্লাহিয়ান বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত গাজায় সামরিক আগ্রাসন বন্ধ করার জন্য ইসরায়েলি সরকারের ওপর চাপ প্রয়োগ করা।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘গাজায় অবিলম্বে একটি নিঃশর্ত মানবিক যুদ্ধবিরতি কার্যকর হওয়া উচিত এবং অবরুদ্ধ অঞ্চলে মানবিক সাহায্য পাঠানো উচিত।’

ইসরায়েল মানবাধিকার লঙ্ঘন করছে জানিয়ে হোসেইন আমিরাবদুল্লাহিয়ান আরও বলেন, ‘গাজায় ফিলিস্তিনিদের ওপর বোমাবর্ষণ ও গণহত্যা চালিয়ে ইসরায়েল স্পষ্টভাবে সব ধরনের মানবিক ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।’

গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের ক্রমাগত হামলায় এখন পর্যন্ত গাজায় ১১ হাজার ২০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে, হামাসের হামলায় ইসরায়েলের ১ হাজার ২০০ মানুষ নিহত হয়েছেন বলে ইসরায়েল দাবি করেছে।

গাজায় ইসরায়েল স্থল অভিযানের শুরু থেকেই ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়ে আসছে ইরান। বলা হচ্ছিল, ইরানের ইন্ধনে ইসরায়েলে হামলা চালিয়েছিল হামাস। তবে এটি অস্বীকার করেছে তেহরান।

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় : ০৭:৫৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩