পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি

- আপডেট সময় : ০৪:২৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / 109
পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একদিন আগে এ ঘোষণা দিলেন ঢাবি উপাচার্য।
নির্বাচিত সরকার ‘সিরিয়াস হলে’ পাচারকৃত অর্থ ফেরত আনা সম্ভব: অর্থ উপদেষ্টা
পদত্যাগের বিষয়ে তিনি বলেন, আমি সরে দাঁড়াচ্ছি, যেন নির্বাচিত রাজনৈতিক সরকার তাদের নিজেদের মতো করে প্রশাসন সাজাতে পারে।
তিনি বলেছেন, ‘আমি আমার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই। কিন্তু এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে কোনো শূন্যতা তৈরি হতে পারে, এমনটা হয়ে থাকলে (নির্বাচিত) সরকার চাইলে আরও কিছুদিন দায়িত্ব পালন করব।’
একটি বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিলেন ড. নিয়াজ আহমদ খান, এটিকে নিয়মিত কোনো চাকরি মনে করেন না তিনি। ছাত্ররা ভালোবেসেই তাকে এই দায়িত্বটি দিয়েছিলেন, এমনটাই বললেন ঢাবি ভিসি।
এর আগে গণমাধ্যমে জনসংযোগের তরফে পাঠানো বিজ্ঞপ্তিতে এই সংবাদ সম্মেলনকে ‘বিশেষ’ আখ্যা লেখা হয়েছিল।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে ২০২৪ সালের ২৭ আগস্ট তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে দায়িত্বে এসেছিলেন।




















