ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অপরাজিত থেকেই সুপার এইটে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৩:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 133
158

উড়ন্ত পথচলায় আরেকটি জয় পেল দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে অপরাজিত থেকেই সুপার এইট পর্বে নাম লেখাল গত বিশ্বকাপের রানার্স-আপরা। গ্রুপের শেষ ম্যাচে তাদের সামনে পাত্তাই পেল না সংযুক্ত আরব আমিরাত।

দিল্লিতে বুধবার দিনের প্রথম ম্যাচে আরব আমিরাতকে ৬ উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করে ৬ উইকেটে মাত্র ১২২ রান করতে পারে আমিরাত। জবাবে বিধ্বংসী ব্যাটিংয়ে ১৩.২ ওভারে ম্যাচ জিতে নেয় প্রোটিয়ারা।

বাংলাদেশ-ভারত থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এ নিয়ে ডি গ্রুপে নিজেদের চার ম্যাচের সবকটি জিতল দক্ষিণ আফ্রিকা। অন্য দিকে চার ম্যাচে এক জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করল আমিরাত।

টস হেরে ব্যাট করতে নেমে একদমই সুবিধা করতে পারেনি আমিরাত। শুরুতে ঝড় তোলেন মোহাম্মদ ওয়াসিম। তবে ১২ বলে ২২ রানের বেশি করতে পারেননি আমিরাত অধিনায়ক।

এরপর ৫ চার ও ১ ছক্কায় ৩৮ বলে ৪৫ রান করেন আলিশান শরাফু। দলের আর কোনো ব্যাটার ১৫ রান করতে পারেননি।

দক্ষিণ আফ্রিকার পক্ষে ৪ ওভারে মাত্র ১২ রানে ৩ উইকেট নেন করবিন বশ। ১৭ রানে ২ উইকেট নেন জর্জ লিন্ডা।

পরে রান তাড়ায় প্রোটিয়াদের কেউ বড় ইনিংস খেলতে পারেননি। তবে সবাই ঝড়ো ব্যাটিং করে আউট হন। এইডেন মার্করাম ১১ বলে ২৮, রায়ান রিকেলটন ১৬ বলে ৩০, ডেওয়াল্ড ব্রেভিস করেন ২৫ বলে ৩৬ রান।

সুপার এইটে দক্ষিণ আফ্রিকার তিন প্রতিপক্ষ ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অপরাজিত থেকেই সুপার এইটে দক্ষিণ আফ্রিকা

আপডেট সময় : ০৪:৩৩:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬