ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাসনাত-পাটওয়ারীদের মতো জামায়াত আমিরের প্রতিবাদ স্ট্যাটাস ভাইরাল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৪:১৯ অপরাহ্ন, রোববার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 51

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না এমন মন্তব্যের প্রতিবাদে হাসনাত-পাটওয়ারীদের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের দুই বাক্যের একটি ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে।

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে স্ট্যাটাসটি দেন।

ড. শফিকুর রহমান লিখেন, ‘ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।’

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ: স্বরাষ্ট্রমন্ত্রী

এর আগে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না। ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘ইনকিলাব মঞ্চ’- এগুলোর বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। যারা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, এগুলো তাদের ভাষা। তার এই বক্তব্যের প্রতিবাদে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অনেকেই সামাজিক মাধ্যমে ‘ইনকিলাব জিন্দাবাদ, লিখে পোস্ট করেছে।

তাদের এই স্ট্যাটাস প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। সমর্থক ও সমালোচক উভয় পক্ষের মধ্যে পোস্ট নিয়ে নানা প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হাসনাত-পাটওয়ারীদের মতো জামায়াত আমিরের প্রতিবাদ স্ট্যাটাস ভাইরাল

আপডেট সময় : ০৪:১৪:১৯ অপরাহ্ন, রোববার, ২২ ফেব্রুয়ারী ২০২৬