ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, রোববার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভিলার হারে উজ্জীবিত ম্যান ইউনাইটেড, জমে উঠল সেরা চারের লড়াই

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩৬:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 61

প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে দারুণ শুরু করা অ্যাস্টন ভিলার হঠাৎই যেন ছন্দপতন। তলানির দল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের (উলভস) কাছে হেরে চ্যাম্পিয়নস লিগে ফেরার স্বপ্নে আরেকটি ধাক্কা খেল বার্মিংহামের ক্লাবটি।

শুক্রবার রাতে ওয়েস্ট মিডল্যান্ডস ডার্বিতে উলভসের কাছে ২-০ গোলে হেরেছে উনাই এমেরির দল। সর্বশেষ পাঁচ ম্যাচে এক জয়ের বিপরীতে এটি দ্বিতীয় হার অ্যাস্টন ভিলার।

এই জয়ে ১৩ পয়েন্টে পৌঁছাল উলভস। ২০০৭-০৮ মৌসুমে ডার্বি কাউন্টির করা প্রিমিয়ার লিগের ইতিহাসের সর্বনিম্ন পয়েন্টের (১১ পয়েন্ট) রেকর্ডটি ভাঙার লজ্জা থেকে বেঁচে গেল।

২৮ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লিগে তৃতীয় থাকা ভিলা সুযোগ হারাল চতুর্থ স্থানের ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ছয় পয়েন্ট এগিয়ে যাওয়ার। পরের ম্যাচ জিতলে ভিলাকে টপকে ৩ নম্বরে উঠে আসবে রেড ডেভিলসরা।

কনকাকাফে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভুত সুলিভান

উলভসের ঘরের মাঠ মোলিনিউ স্টেডিয়ামে প্রথমার্ধে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল ভিলার। পাও তোরেস ফাঁকা হেড মিস করেন, ডগলাস লুইজের ভলি সরাসরি গোলকিপারের হাতে যায়। উলভসের পক্ষেও টোটি গোমেস সুযোগ নষ্ট করেন।

উলভসের জোয়াও গোমেস ৬১ মিনিটে সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের গতিপথ বদলে দেন। আদাম আর্মস্ট্রংয়ের পাস থেকে গোমেসের জোরালো শট ক্রসবারের নিচের অংশে লেগে জালে জড়ায়। ভিলা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের কিছুই করার ছিল না।

ম্যাচের শেষ মুহূর্তে সমতা ফেরাতে ভিলা অল-আউট আক্রমণে গেলে উলভসের কাউন্টার অ্যাটাক থেকে দ্বিতীয় গোল হজম করে। যোগ করা সময়ের অষ্টম মিনিটে রদ্রিগো গোমেস ব্যবধান দ্বিগুণ করেন।

রোববার ম্যানচেস্টার ইউনাইটেড জিতলে গোল ব্যবধানে ভিলাকে পেছনে ফেলবে। ফলে শীর্ষ চারে থাকার লড়াই আরও কঠিন হয়ে উঠল এমেরির দলের জন্য।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভিলার হারে উজ্জীবিত ম্যান ইউনাইটেড, জমে উঠল সেরা চারের লড়াই

আপডেট সময় : ০২:৩৬:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬