ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫১:১৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / 72

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ সোমবার (৯ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-এর নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

সৌজন্য সাক্ষাৎকালে দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) সমূহের চলমান কার্যক্রম, বিনিয়োগ পরিস্থিতি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। এ সময় বেপজার কার্যক্রম আরও সম্প্রসারণ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়েও মতবিনিময় করা হয়।

হাদি হত্যাকারীদের দেশে ফেরত আনার প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বেপজার কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং রপ্তানি খাতের বিকাশে বেপজার ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রেখে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বেপজাকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

উল্লেখ্য, এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০৩:৫১:১৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬