ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৫:২২ অপরাহ্ন, রোববার, ২২ মার্চ ২০২৬
  • / 75

হবিগঞ্জের মাধবপুরে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আজ (রোববার, ২২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আন্দিউড়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

তিনি জানান, দ্রুতগতির একটি বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ হলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। তারা সবাই পিকআপের যাত্রী ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয়।

পুলিশ জানায়, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

আপডেট সময় : ০১:১৫:২২ অপরাহ্ন, রোববার, ২২ মার্চ ২০২৬