লিগ কাপের শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি

- আপডেট সময় : ০২:১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
- / 54
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই লেগে হেরে বিদায় নেওয়া ম্যানচেস্টার সিটিকে শুরুতে চেপে ধরে আর্সেনাল। দাপুটে শুরুর পর সেটি শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে সিটির প্রবল আক্রমণের সামনে যেন অসহায় হয়ে পড়ে গানাররা। সেই সুযোগে ৪ মিনিটের মধ্যে দুই গোল দিয়ে লিগ কাপের শিরোপা জিতে নেয় পেপ গার্দিওলার দল।
রোববার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে আর্সেনালকে ২-০ গোলে হারিয়েছে ম্যানসিটি। দুটি গোলই করেছেন নিকো ও’রাইলি। ২১ বছর বয়সী ইংলিশ লেফ-ব্যাকের জোড়ায় চার বছর পর প্রতিযোগিতার শিরোপা ঘরে তুললো ইতিহাদের ক্লাবটি। সিটিজেনরা এ নিয়ে মোট ৯বার লিগ কাপের ট্রফি নিজেদের করে নিলো।
এদিন ৬২ শতাংশ বল দখলে ছিল সিটির। ৩৮ শতাংশ বল দখলে রাখা আর্সেনাল সিটির সমান শট নেয় যদিও। তবে ৪টি শট লক্ষ্যে রেখে ফায়দা তুলে নিতে পারেনি মিকেল আর্তেতার শিষ্যর। দুটি লক্ষ্যে রেখে গোল আদায় করে নেয় আকাশি-নীলরা।
জুডো চ্যাম্পিয়নশিপে বড় সাফল্য, ৪ সোনাসহ ৫ পদক জয়
ফাইনালের নায়ক ও’রাইলিকে নিয়ে গার্দিওলা স্কাই স্পোর্টসকে বলেন, ‘হয়ত সে এই মৌসুমের সেরা সাইনিং। মৌসুম যখন শুরু হলো, তখন তাঁর সঙ্গে আমাদের অনেকক্ষণ কথা হয়েছিল। সে লেফট-ব্যাক হিসেবে খেলা শুরু করে এবং সবাইকে দারুণ মুগ্ধ করে। সে অনেকগুলো পজিশনে খেলতে পারে; বিশেষ করে ফাইনাল থার্ডের (আক্রমণভাগের শেষ প্রান্ত) পজিশনটি খুব পছন্দ করে। সে আজ অসাধারণ দুটি গোল করেছে।’
কোচ হিসেবে এদিন দারুণ এক রেকর্ড গড়েছেন গার্দিওলা। প্রথম কোচ হিসেবে লিগ কাপের শিরোপা জেতার নজির গড়লেন তিনি।
ফাইনাল হারের পর আর্সেনাল কোচ পেপ গার্দিওলা বলেন, ‘এটি অত্যন্ত বেদনাদায়ক। বিশেষ করে আমাদের খেলোয়াড় এবং সমর্থকদের জন্য। কারণ আমরা আজ সত্যিই ট্রফিটি জিততে চেয়েছিলাম। ম্যাচের দুই অর্ধে দুই ধরণের খেলা হয়েছে। বিশেষ করে প্রথমার্ধে মনে হয় আমরা তাদের (সিটি) চেয়ে ভালো খেলেছি এবং ম্যাচের সেরা দুটি সুযোগ তৈরি করেছিলাম। কিন্তু আমরা সেগুলোকে কাজে লাগাতে পারিনি। তারা যা করেছে তার কৃতিত্ব তাদের প্রাপ্য। আজ সত্যিই এটি আমাদের জন্য বাজে দিন।’
এদিনের ফাইনাল হারে শিরোপা জেতার অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো আর্সেনালের। সবশেষ ২০২০ সালে মেজর কোনো শিরোপা (এফএ কাপ) জয়ের স্বাদ পেয়েছিল লন্ডনের ক্লাবটি।


























