ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • / 49

ব্যাংককে এশিয়া কাপ আর্চারিতে দারুণ পারফরম্যান্সে ফাইনালে উঠেছে বাংলাদেশের কম্পাউন্ড পুরুষ দল। বুধবার টুর্নামেন্টের সেমি-ফাইনালে ভুটানকে ২৩২-২২৮ পয়েন্টে হারিয়ে অন্তত রৌপ্য পদক নিশ্চিত করেছে তারা।

হিমু বাছার, আইশ্বরজো রহমান ও নাওয়াজ আহমেদ রাকিবের ত্রয়ী টানটান উত্তেজনার ম্যাচে স্নায়ুচাপ সামলে জয় ছিনিয়ে নেয়। স্বর্ণপদকের লড়াইয়ে এখন তাদের প্রতিপক্ষ ভিয়েতনাম। যারা ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে।

ভিয়েতনামের সঙ্গে লড়াই করতে চায় বাংলাদেশ

এর আগে সেমিফাইনালে ওঠার পথে মালয়েশিয়াকেও হারিয়েছে বাংলাদেশ, যা তাদের ধারাবাহিক দারুণ পারফরম্যান্সেরই প্রমাণ।

এর মধ্য দিয়ে আবারও সাফল্যের ধারায় ফিরল কম্পাউন্ড পুরুষ দল। এর আগে ২০২১ সালের এশিয়া কাপ লেগ-ওয়ানে গুয়াংজুতে রৌপ্য জিতেছিল তারা, যেখানে ফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ।

অন্য দিকে কম্পাউন্ড নারী দল খুব কাছে গিয়ে হার মেনে নেয় থাইল্যান্ডের কাছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২৩০-২২৯ পয়েন্টে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের।

এছাড়া রিকার্ভ পুরুষ দল কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে। ভিয়েতনামকে হারিয়ে শেষ আটে উঠলেও কাজাখস্তানের বিপক্ষে ৬-০ সেটে হেরে থেমে যায় তাদের যাত্রা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

আপডেট সময় : ১১:১৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬