ভিয়েতনামের সঙ্গে লড়াই করতে চায় বাংলাদেশ
- আপডেট সময় : ০৩:৫৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
- / 59
মূল লক্ষ্য সিঙ্গাপুর ম্যাচ। এর আগে প্রীতি ম্যাচে ভিয়েতনামের সঙ্গে তাই শুধু কঠিন লড়াইটাই করতে চায় বাংলাদেশ ফুটবল দল। এটিকে সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি হিসেবেই দেখতে চান কোচ হাভিয়ের কাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়া।
ভিয়েতনামের মাঠে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ফিফা প্রীতি ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে ভিয়েতনামের অবস্থান ১০৩ নম্বরে। তাদের চেয়ে ৭৮ ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশের জন্য ম্যাচটি জেতা বেশ কঠিনই বটে।
তাই সরাসরি জয়-পরাজয় নিয়ে কিছুই বলেননি জামাল। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে লড়াই করার বার্তা দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাইরে খেলতেও রাজি নিউ জিল্যান্ড
“এটি খুবই কঠিন ম্যাচ হবে। তবে বাংলাদেশ ক্রমাগত উন্নতি করছে। আমরা বিশ্বাস করি, ভিয়েতনামের সঙ্গে লড়াই করার সামর্থ্য আছে আমাদের।”
ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ শেষ করে পরের দিন সিঙ্গাপুর রওনা হবেন জামালরা। ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচ।
সিঙ্গাপুরের বিপক্ষে ওই ম্যাচটিতেই মূল নজর বাংলাদেশ কোচ কাবরেরার।
“সিঙ্গাপুরের বিপক্ষে সামনের ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়াই আমাদের মূল লক্ষ্য। ভিয়েতনামের বিপক্ষে খেলা আমাদের গুরুত্বপূর্ণ। কারণ তারা সাউথ-ইস্ট এশিয়ার সেরা দলগুলোর একটি। তাদের বিপক্ষে খেললে আমাদের আত্মবিশ্বাস বাড়বে।”
অবশ্য সিঙ্গাপুরের সঙ্গে জিতলেও বাছাইপর্বে কোনো লাভ হবে না বাংলাদেশের। সি গ্রুপে পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে আপাতত তিন নম্বরে আছে তারা। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে সিঙ্গাপুর।


























খাগড়াছড়িতে সশস্ত্র সন্ত্রাসী হামলায় নিহত ৩