ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সময় শেষ হওয়ার আগেই সিরিয়াস হও: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / 49

চার সপ্তাহ ধরে চলা যুদ্ধের অবসানের লক্ষ্যে ইরানকে দ্রুত আলোচনায় মনোযোগী হওয়ার কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি সতর্ক করে বলেন, সময় শেষ হওয়ার আগেই তাদের সিরিয়াস হতে হবে, অন্যথায় পরিস্থিতি এমন পর্যায়ে যাবে যেখান থেকে আর ফেরার সুযোগ থাকবে না এবং তা মোটেও সুখকর হবে না।
ট্রাম্প দাবি করেন, সামরিকভাবে নিশ্চিহ্ন হয়ে যাওয়া এবং ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা না থাকা ইরান চুক্তির জন্য মরিয়া হয়ে উঠলেও, প্রকাশ্যে তারা উল্টো কথা বলছে, যা সম্পূর্ণ ভুল।

এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার প্রথমবারের মতো নিশ্চিত করেছেন যে, ইসলামাবাদ, মিশর ও তুরস্কসহ কয়েকটি দেশের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। এমনকি চলতি সপ্তাহান্তে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করতে পাকিস্তান যেতে পারেন বলে গুঞ্জন উঠলেও, সূত্রমতে এটি এখনই বাস্তবায়নের কাছাকাছি নেই।

ইরানের পক্ষে যেকোনো সময় যুদ্ধে নামতে প্রস্তুত হুথিরা

এর আগে, আলোচনার মাধ্যমে সমাধানের পথ তৈরি করতে গত সোমবার ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর পরিকল্পিত হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করেন ট্রাম্প। তবে একই সময়ে ইরানের সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা অব্যাহত থাকে। পাশাপাশি ওয়াশিংটন তেহরানের কাছে একটি ১৫ দফা শান্তি প্রস্তাব পেশ করে। এই প্রস্তাবে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস, পরমাণু অস্ত্র কর্মসূচি ত্যাগ, সমৃদ্ধ ইউরেনিয়াম আন্তর্জাতিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর, ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করা, হরমুজ প্রণালি খোলা রাখা এবং হামাস ও হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলোকে অর্থায়ন বন্ধ করার শর্ত দেওয়া হয়।

ট্রাম্প ইরানকে পারমাণবিক অস্ত্র ত্যাগে সম্মত হওয়ার দাবি করলেও, তেহরান এসব শর্ত প্রত্যাখ্যান করে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখা এবং মিত্র গোষ্ঠীগুলোকে সহায়তা অব্যাহত রাখার পাল্টা প্রস্তাব দেয়। এদিকে আলোচনা চলার মধ্যেই সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি হিসেবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিতে মার্কিন নৌ ও স্থলবাহিনী মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে। সূত্র: নিউইয়র্ক পোস্ট

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সময় শেষ হওয়ার আগেই সিরিয়াস হও: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

আপডেট সময় : ১০:৪১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬