ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের পক্ষে যেকোনো সময় যুদ্ধে নামতে প্রস্তুত হুথিরা

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / 48

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি ইরানের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যেকোনো সময় যুদ্ধ শুরু করতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে। গোষ্ঠীটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় প্রয়োজন হলে সরাসরি সংঘাতে অবতীর্ণ হওয়ার জন্য তাদের সার্বিক সামরিক প্রস্তুতি রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক হুতির এক শীর্ষ নেতা জানিয়েছেন, তারা সব ধরনের বিকল্প নিয়ে সামরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন। তিনি বলেন, এখন পর্যন্ত ইরান বেশ ভালো অবস্থানে রয়েছে এবং প্রতিদিন শত্রুদের পরাজিত করছে। তবে পরিস্থিতির যদি কোনো নেতিবাচক পরিবর্তন ঘটে, আমরা ঠিকই তা বুঝতে পারব।

হরমুজের পর বাব আল-মান্দেব প্রণালি অবরোধের হুঁশিয়ারি ইরানের

তিনি আরও জানান, পুরো পরিস্থিতির ওপর তারা সতর্ক নজর রাখছেন এবং সম্মুখ সমরে এগিয়ে যাওয়ার উপযুক্ত সময় কখন, তা তারা সহজেই নির্ধারণ করতে পারবেন।

বিশ্লেষকদের মতে, হুতি গোষ্ঠী সরাসরি এ সংঘাতে জড়ালে মধ্যপ্রাচ্যে একটি নতুন ফ্রন্ট তৈরি হবে। এক্ষেত্রে হুতিদের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে ইয়েমেন উপকূলের কৌশলগত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি, যা সুয়েজ খালের অন্যতম প্রবেশদ্বার। এর ফলে হরমুজ প্রণালির পাশাপাশি এ গুরুত্বপূর্ণ জলপথটিতেও ইরানের পরোক্ষ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হবে। ফলশ্রুতিতে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ চরম হুমকির মুখে পড়বে এবং বৈশ্বিক জ্বালানি বাজার আরও অস্থিতিশীল হয়ে উঠবে।

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময়ে হুতি বিদ্রোহীরা এই জলপথে চলাচলকারী তেলের ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজে একাধিকবার হামলা চালিয়েছে। তথ্যসূত্র: আলজাজিরা

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইরানের পক্ষে যেকোনো সময় যুদ্ধে নামতে প্রস্তুত হুথিরা

আপডেট সময় : ১০:৩৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬