ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পল্লবীতে যুবদল নেতা হত্যা ঘটনায় দুই শ্যুটার গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • / 55

রাজধানীর পল্লবীতে যুবদল নেতা কিবরিয়াকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় সরাসরি অংশ নেয়া শ্যুটার কাল্লু ও রোকনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। তাদের কাছ থেকে একটি রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। রাজনৈতিক আধিপত্য ও চাঁদাবাজির বিরোধিতা করায় খুন হন যুবদল নেতা কিবরিয়া। শীর্ষ সন্ত্রাসী মশির গ্রুপ কিবরিয়াকে হত্যা করে বলে জানিয়েছে র‍্যাব।

আজ (শুক্রবার, ২৭ মার্চ) র‍্যাব-৪-এর সদর দপ্তরে পাইকপাড়ায় প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার শাহাবুদ্দিন কবির এ তথ্য জানান।

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

তিনি বলেন, ‘কিবরিয়া পল্লবী এলাকায় বিএনপির একজন জনপ্রিয় নেতা ছিলেন। তিনি আগামিতে আরও বড় নেতৃত্বে যেতে পারেন। এই কারণে তাকে টার্গেট করে ওতপেতে থেকে ৭ থেকে ৮ জনের একটি দল কিলিং মিশনে অংশ নেয়। এ পর্যন্ত কাল্লু, রোকন, পাতা সোহেল ও বুক পোড়া সুজন এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র‍্যাব৷

র‍্যাব আরও জানায়, কাল্লু ও রোকন একাধিকবার সীমান্ত এলাকায় গিয়ে ফেরত আসে। পরবর্তীতে বৈধ পথে দেশ ছাড়ার চেষ্টা করলে র‍্যাব প্রযুক্তির সহায়তায় তাদের গ্রেপ্তার করেছে।

এর আগে ২০২৫ সালের ১৭ নভেম্বর সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজধানীর মিরপুর ১২ নম্বর সেকশনের ‘সি’ ব্লকে একটি দোকানে ঢুকে দুর্বৃত্তরা পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে (৪৭) গুলি করে হত্যা করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পল্লবীতে যুবদল নেতা হত্যা ঘটনায় দুই শ্যুটার গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৫৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬