ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যতিক্রমী সম্মান দিয়ে মায়ামি স্টেডিয়ামে মেসির নামে স্ট্যান্ড

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / 93
106

মাঠে এখনও জাদু দেখাচ্ছেন অনবরত, তাই ইতিহাসও লিখছেন একেবারে বর্তমানেই। তাই লিওনেল মেসিকে ঘিরে এবার ব্যতিক্রমী এক সিদ্ধান্ত নিয়েছে ইন্টার মায়ামি।

মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি তাদের নতুন স্টেডিয়ামে একটি গ্যালারির নাম রাখছে ‘লিও মেসি স্ট্যান্ড’- যা সাধারণ রীতির সম্পূর্ণ উল্টো। সাধারণত এমন সম্মান দেওয়া হয় অবসর নেওয়া কিংবদন্তিদের, কিন্তু মেসির ক্ষেত্রে সেটি হচ্ছে তার খেলার মাঝেই।

এক বিবৃতিতে মেসিকে এই ব্যতিক্রমী সম্মান দেওয়ার কথা জানিয়েছে ইন্টার মায়ামি।

এনজো-পাজের গোলে আর্জেন্টিনার সহজ জয়

“প্রথাগতভাবে এই ধরনের সম্মান অতীতকে ঘিরে তৈরি হয়। যেখানে বড় অংশ জুড়ে থাকে স্মৃতি আর নস্টালজিয়া। কিন্তু এটি ভিন্ন। এটি বর্তমানের, যা এখনই ঘটছে। যখনই লিও মাঠে নামেন, দর্শকের অনুভূতির প্রতিফলন এটি।”

২৬ হাজার ৭০০ আসনের নতুন এই স্টেডিয়ামে আগামী ৪ এপ্রিল প্রথম ম্যাচ খেলবে ইন্টার মায়ামি। প্রতিপক্ষ অস্টিন এফসি। সেদিন মাঠে নামলে নিজের নামের স্ট্যান্ডের সামনেই খেলতে পারবেন লিওনেল মেসি।

২০২৩ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর মেসি বদলে দিয়েছেন ইন্টার মায়ামির ভাগ্য। ডেভিড বেকহ্যামের সহ-মালিকানাধীন ক্লাবটিকে তিনি এনে দিয়েছেন তিনটি শিরোপা- ২০২৩ সালে লিগস কাপ, ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড ও গত বছর এমএলএস কাপ।

ব্যক্তিগত পরিসংখ্যানেও তিনি ক্লাবের ইতিহাসে সবার ওপরে। ৯৪ ম্যাচে করেছেন ৮২ গোল, সঙ্গে ৫৩টি অ্যাসিস্ট- দুটো ক্ষেত্রেই তিনি ইন্টার মায়ামির সর্বকালের সেরা।

সম্প্রতি পেশাদার ফুটবল ক্যারিয়ারের ৯০০তম গোলও পূর্ণ করেছেন ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন মহাতারকা। এলিট পুরুষ ফুটবলে এই মাইলফলকে পৌঁছানো দ্বিতীয় খেলোয়াড় তিনি- প্রথমজন তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদো।

ফুটবলের ইতিহাসে কিংবদন্তিরা সাধারণত অতীতের অংশ হয়ে ওঠেন। কিন্তু মেসি যেন সেই নিয়মই বদলে দিচ্ছেন- খেলতে খেলতেই হয়ে উঠছেন ইতিহাস।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ব্যতিক্রমী সম্মান দিয়ে মায়ামি স্টেডিয়ামে মেসির নামে স্ট্যান্ড

আপডেট সময় : ০১:২৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬