প্রতিটি টুর্নামেন্টেই সেরাটা দিতে চায় দল: প্রীতি

- আপডেট সময় : ০২:২৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
- / 79
আর মাত্র একদিন পর পর্দা উঠবে এএফসি উইমেন’স অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের। উদ্বোধনী দিনেই ম্যাচ খেলবে বাংলাদেশ। স্বাগতিক থাইল্যান্ডকে মোকাবিলা করবে পিটার বাটলারের দল। প্রতিযোগিতা শুরুর আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ।
এশিয়ান কাপের লড়াইয়ে মাঠে নামার আগে জর্ডান ও ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। থাইল্যান্ড থেকে বাফুফের (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) মাধ্যমে ভিডিও বার্তা দিয়েছেন দলের অন্যতম ফরোয়ার্ড সৌরভী আকন্দ প্রীতি। তিনি বলেন, ‘আমরা গত ম্যাচে জর্ডানের সঙ্গে ড্র করেছি। ঐ ম্যাচে আমাদের যা যা ভুলত্রুটি হয়েছে কোচ সেটা আজ (গতকাল) মাঠে প্র্যাকটিসের মাধ্যমে শুধরানোর চেষ্টা করছেন।’
দ্বিতীয় সারির দল নিয়ে কলম্বিয়াকে হারাল ফ্রান্স
টুর্নামেন্টটি সামনে রেখে গত ২০ মার্চ থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ে বাংলাদেশ। এরপর থেকে সেখানে বাটলারের অধীনে নিবিড় অনুশীলন করছেন আফঈদা খন্দকাররা। দলের অবস্থা জানিয়ে প্রীতি বলেন, ‘এখানে মাঠের পরিবেশ খুব সুন্দর, খুব ভালো লাগছে। প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো, সবাই প্রস্তুত। আমরা প্রত্যেকটা টুর্নামেন্টে, প্রত্যেকটা ম্যাচে খুব ভালো পারফর্ম করার চেষ্টা করছি।’
থাইল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরুর করবে বাংলাদেশ। স্বাগতিকদের মোকাবিলার আগে চিন্তিত নন প্রীতি। কোচের কথা মতো মাঠে খেলে জয় ছিনিয়ে আনতে চান তারা।






















