ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় সারির দল নিয়ে কলম্বিয়াকে হারাল ফ্রান্স

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০২:২৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / 103
126

২০২৬ বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে প্রীতি ম্যাচে টানা দ্বিতীয় জয় তুলে নিল ফ্রান্স। যুক্তরাষ্ট্রে ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারানোর পর, রোববার রাতে কলম্বিয়াকে ৩-১ গোলে বিধ্বস্ত করল ফরাসিরা। এই ম্যাচে কোচ দিদিয়ের দেশম বেশ কয়েকজন রিজার্ভ খেলোয়াড়কে মাঠে নামিয়েছিলেন। তবে প্রত্যেকেই দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের নর্থওয়েস্ট স্টেডিয়ামে খেলার শুরু থেকেই উত্তেজনাপূর্ণ ছিল। মাঠের ভেতর কয়েকবার খেলোয়াড়েরা উত্তপ্ত বাক্যবিনিময়ও করেন। ম্যাচের আধঘণ্টার মাথায় ডেডলক ভাঙেন ডুয়ে। তাঁর দূরপাল্লার শট কলম্বিয়ান ডিফেন্ডার মুনোজের গায়ে লেগে দিক পরিবর্তন করে গোলকিপার আলভারো মনতেরোকে ফাঁকি দিয়ে জালে জড়ায়।

পিএসএলে বল টেম্পারিংয়ে ধরা ফখর জামান

৪১ মিনিটে ইন্টার মিলান স্ট্রাইকার মার্কাস থুরাম ব্যবধান দ্বিগুণ করেন। ২০২৩ সালের পর জাতীয় দলের হয়ে এটিই তার প্রথম গোল। ডানপ্রান্ত থেকে আকলিউশের দারুণ ক্রস থেকে হেডে গোলটি করেন তিনি। কলম্বিয়ান গোলকিপারের পোস্ট ছেড়ে বেরিয়ে আসায় কাজটা সহজ হয় থুরামের জন্য।

দ্বিতীয়ার্ধে থুরামের অ্যাসিস্ট থেকেই নিজের দ্বিতীয় গোলটি পূর্ণ করেন পিএসজির লেফট উইঙ্গার ডুয়ে। এরপর দুই দলই বেশ কিছু পরিবর্তন আনে। বদলি খেলোয়াড় হিসেবে নামা কাম্পাজ ৭৭ মিনিটে কলম্বিয়ার হয়ে একটি সান্ত্বনামূলক গোল করেন। ম্যাচের ইনজুরি টাইমে কিলিয়ান এমবাপে একটি গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সাবেক চ্যাম্পিয়নরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দ্বিতীয় সারির দল নিয়ে কলম্বিয়াকে হারাল ফ্রান্স

আপডেট সময় : ০২:২৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬