ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৪৭ হাজার আসন ফাঁকা রেখেই হজ কার্যক্রম শুরু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪
  • / 194

চলতি মৌসুমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনের সময় শেষ হয়েছে। দফায় দফায় সময় বৃদ্ধি করেও আসন পূরণ করতে পারেনি ধর্ম মন্ত্রণালয়। সময় শেষ হয়েছে বৃহস্পতিবার রাত ৮টায়। এ পর্যন্ত সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক নিবন্ধন করেছে ৭৯ হাজার ৮৪৮ জন। সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছে ৪ হাজার ১৬৫ জন। বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছে ৭৫ হাজার ৬৮৩ জন। চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন।

সৌদি আরবের দেয়া কোটা অনুযায়ী আসন ফাঁকা রয়েছে ৪৭ হাজার ৩৫০ জনের। ধর্ম মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, হজের নিবন্ধনের সময় আর বাড়ছে না। যারা নিবন্ধন করেছে তাদের নিয়ে কার্যক্রম শুরু করা হবে।

গত বছরের ১৫ই নভেম্বর থেকে এবারের হজ নিবন্ধন শুরু হয় এবং সময়সীমা ছিল গত ১০ই ডিসেম্বর পর্যন্ত। পরে হজ নিবন্ধনের সময় ৩১শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

এরপর দ্বিতীয় দফায় ১৮ই জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময় বাড়ায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়। কিন্তু এতে নির্ধারিত আসন পূরণ হয়নি। পরে আবার ২৫ জানুয়ারি থেকে ১লা ফেব্রুয়ারি পর্যন্ত ৮ দিন বিশেষ সময় বাড়ানো হয়।

এবার সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার দুটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন প্যাকেজের মূল্য ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। আর বিশেষ প্যাকেজের মূল্য ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। অপরদিকে বেসরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজের মূল্য যথাক্রমে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা এবং ৮ লাখ ২৮ হাজার ৮১৮ টাকা।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগ্রহী হজযাত্রীরা শুরুতে দুই লাখ পাঁচ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন এবং প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করতে পারবেন। তবে প্রাথমিক নিবন্ধন করার পর ২৯ ফেব্রুয়ারির মধ্যে আবশ্যিকভাবে প্যাকেজের অবশিষ্ট টাকা জমার মাধ্যমে চূড়ান্ত নিবন্ধন নিশ্চিত করতে হবে।

নিউজটি শেয়ার করুন

৪৭ হাজার আসন ফাঁকা রেখেই হজ কার্যক্রম শুরু

আপডেট সময় : ০৮:৪২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪