ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী : জনপ্রশাসন মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:২৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
  • / 161

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেছুর রহমান বলেছেন, জনগণের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনীকে ম্যাজেষ্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। সেনাবাহিনী সিভিল প্রশাসন ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে অর্পিত দায়িত্ব পালন করবে।

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন মো. মোখলেছুর রহমান।

জনপ্রশাসন সচিব বলেন, ‘অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক হয়ে দেশের স্বার্থে কাজ করবে সেনাবাহিনীর সদস্যরা। সরকার চাইলে যেকোনো সময় এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে বলেই সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে বিষয়টি এমন নয়।’

মো. মোখলেছুর রহমান বলেন, ‘জনগণের আস্থা অর্জনে সেনাবাহিনী মাঠে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে।’

নিউজটি শেয়ার করুন

প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী : জনপ্রশাসন মন্ত্রণালয়

আপডেট সময় : ০২:২৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪