৩২৩টি পৌরসভার কাউন্সিলরদের অপসারণ

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৫:২০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
- / 166
সরকার পতনের পর দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভায় নির্বাচিত মেয়রদের অপসারণের ছয় সপ্তাহের মাথায় এবার দেশের ৩২৩টি পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে দেশের ৩২৩টি পৌরসভার কাউন্সিলর এবং ৩টি পার্বত্য জেলা ছাড়া বাকি ৬১টি জেলা পরিষদের সদস্যদেরও অপসারণ করা হয়েছে।
এদিকে, জেলা পরিষদের কাজ চালিয়ে নেওয়ার জন্য প্রশাসকের নেতৃত্বে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছে সরকার। পৌরসভাতেও প্রশাসকের নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে।
ট্যাগস :
৩২৩টি পৌরসভার কাউন্সিলরদের অপসারণ
























