ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ বিসিএসে নিয়োগ পাবেন ১৮ হাজার ২৪৯ জন কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৫০:১০ অপরাহ্ন, রোববার, ২৪ নভেম্বর ২০২৪
  • / 337

পাঁচ বিসিএসের মাধ্যমে ১৮ হাজার ২৪৯ ক্যাডার ও নন ক্যাডার কর্মকর্তা নিয়োগ সম্পন্ন হবে। আজ রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন সচিব ড. মোখলেছুর রহমান এ তথ্য জানান।

৪৩ থেকে ৪৭ তম বিসিএসের মাধ্যমে ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেবে সরকার। এর মধ্যে ১২ হাজার ৭৯০ জনকে ক্যাডার এবং ৫ হাজার ৪৩৯ জনকে নন ক্যাডার পদে নিয়োগ দেয়া হবে। রোববার (২৪ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে জনপ্রশাসন সচিব মোখলেস ঊর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, ৪৬ তম বিসিএস থেকে সর্বোচ্চ চার হাজারেরও বেশি নিয়োগ দেয়া হবে। গেজেট ম্প্রকাশের পর সমালোচনার কারণে ৪৩ তম বিসিএসের ফলাফল যাচাই-বাছাই করছে পিএসসি। তাছাড়া, ৪৪ তম বিসিএসের মৌখিক পরীক্ষা পুনরায় নেয়া হবে। পাশাপাশি ৪৫ তম বিসিএসের লিখিত পরীক্ষার উত্তরপত্র পুনরায় তৃতীয় পরীক্ষক দিয়ে মূল্যায়ন করা হবে। এ সময় দ্রুতই ৪৭তম বিসিএসের সার্কুলার প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, আদালতের রায় অনুযায়ী নতুন চাকরির ক্ষেত্রে কোটা বাস্তবায়ন করা হবে। উপসচিব থেকে যুগ্ম সচিব পদে প্রমোশনের ব্যবস্থা নেয়া হচ্ছে। জেলা প্রশাসকদের ফিটলিস্ট নতুন করে তৈরি করা হবে। পাশাপাশি অতিরিক্ত সচিবদের গ্রেড ওয়ান দেয়া হবে। যাতে তারা স্বস্তি নিয়ে অবসরে যেতে পারবেন। এ সময় বিধি অনুযায়ী অন্য ক্যাডারদের পদোন্নতি দেয়া হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

পাঁচ বিসিএসে নিয়োগ পাবেন ১৮ হাজার ২৪৯ জন কর্মকর্তা

আপডেট সময় : ০৩:৫০:১০ অপরাহ্ন, রোববার, ২৪ নভেম্বর ২০২৪