ঢাকা ১০:০৫ অপরাহ্ন, রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান শাহ স্মরণে আগুন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 35

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে চলে যান ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহ। তাঁর আকস্মিক মৃত্যু ব্যথাতুর করেছিল সবাইকে। এত বছর পরও দর্শক হৃদয়ে তিনি আজও বেঁচে আছেন ঢালিউডের হার্টথ্রব হয়ে।

অন্যদিকে, ১৯৯২ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় গান করে দারুণ জনপ্রিয়তা পান সংগীতশিল্পী আগুন। সালমান শাহ’রও প্রথম ছবিও ছিল এটি। এই সিনেমায় গান করতে গিয়ে সালমানের সাথে বন্ধুত্ব হয় আগুনের। পরবর্তী সময়ে সালমানের বেশিরভাগ গানেই কণ্ঠ দিয়েছেন আগুন। এই নায়ক স্মরণে এবার গেয়েছেন এ সংগীতশিল্পী।

ইতালিয়ান ফ্যাশন আইকন জর্জিও আরমানি মারা গেছেন

৬ সেপ্টেম্বর সকাল ৮টা ২০ মিনিটে বৈশাখী টিভিতে প্রচার হবে ‘বৈশাখী সকালের গান’। এ অনুষ্ঠানের জন্য আগুন গেয়েছেন সালমান শাহ অভিনীত চলচ্চিত্রের কয়েকটি গান।

নব্বই দশকের গানের গল্প নিয়ে নতুন একটি অনুষ্ঠান শুরু হচ্ছে মাছরাঙা টেলিভিশনে। ‘নাইনটিজ মিউজিক স্টোরি’ নামের এ অনুষ্ঠান প্রচার হবে প্রতি শনিবার রাত ১২টায়। ৬ সেপ্টেম্বর প্রচার হবে প্রথম পর্ব। এই পর্বে গল্প করবেন সংগীতশিল্পী আগুন। এ অনুষ্ঠানে গানের গল্পের পাশাপাশি সালমান শাহকে নিয়েও কথা বলেছেন আগুন। রিয়াদ শিমুলের গ্রন্থনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এস এম হুমায়ুন কবির।

নিউজটি শেয়ার করুন

সালমান শাহ স্মরণে আগুন

আপডেট সময় : ১১:৫৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫