ঢাকা ১১:৫০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৫ ফায়ারফাইটারের উন্নত চিকিৎসা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 53

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় দগ্ধ ৫ অগ্নিনির্বাপণকর্মীর উন্নত চিকিৎসা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ (মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে দগ্ধদের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে তিনি আরও জানান, দগ্ধদের চিকিৎসার সব ধাপে সহযোগিতা করবে সরকার।

গতকাল (সোমবার, ২২ সেপ্টেম্বর) দুপুরে টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে দগ্ধ হয় ৫ ফায়ারসার্ভিস কর্মী। তাদের ৪ জনকে ভর্তি করা হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। বাকি একজনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজে।

হাসিনার গুলির সামনে ভয় পাইনি, ভাঙা ডিমে যায় আসে না: আখতার হোসেন

বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দিন জানান, বর্তমানে ফায়ার সার্ভিসের তিন সদস্য ইনস্টিটিউটে ভর্তি আছেন। তাদের শরীরের ৪০ শতাংশের বেশি পুড়ে গেছে, এজন্য তাদেরকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কামুক্ত হলেও বাকিদের অবস্থা শঙ্কাজনক।

তিনি আরও বলেন, দগ্ধ রোগীদের বিদেশে নেয়া হলে ভালো হতে পারে, আবার জটিলতাও দেখা দিতে পারে। তাই এ বিষয়ে সমন্বিত সিদ্ধান্ত নেয়া হবে।

এ ঘটনায় আরও একজন দগ্ধ আলআমিন হোসেন বাবু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন। তার শরীরের প্রায় ৯৫ শতাংশ দগ্ধ হওয়ায় তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

আজ তাদের চিকিৎসার খোঁজ-খবর নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দায়িত্বরত অবস্থায় আহত হওয়া এ অগ্নিনির্বাপণকর্মীদের চিকিৎসায় কোনো অবহেলা করা হবে না।’

নিউজটি শেয়ার করুন

৫ ফায়ারফাইটারের উন্নত চিকিৎসা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ১২:৪৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫