ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৯:২২ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / 44

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের ৮০-তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে শুক্রবার (৩ অক্টোবর) রাতে দেশে ফিরে এ কথা বলেন তিনি। বিমানবন্দরে নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘জাতিসংঘে প্রধান উপদেষ্টার সফর অত্যন্ত সফল হয়েছে। যা জাতীয় ঐক্য গড়তে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।’

ভারী বৃষ্টি নিয়ে ৩ বিভাগে ৪৮ ঘণ্টার সতর্কতা

সফরে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলেও তা বড় করে দেখার সুযোগ কিছু নেই বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

জাতিসংঘের অধিবেশনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে আপনার আলাপ হয়েছে কিনা প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের সকলের সঙ্গেই আলাপ হয়েছে। আর যারা গিয়েছেন তাদের সঙ্গে তো অবশ্যই আলাপ হবে-এটাই তো স্বাভাবিক।’

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের যোগদানের সফর সম্পর্কে তিনি বলেন, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আমরা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে আমরা তার সফরসঙ্গি হয়েছিলাম এবং সেখানে আমাদের যতটুকু দায়িত্ব পালন করার কথা ছিল সেই দায়িত্ব পালন করেছি। আমি মনে করি, আমাদের এই সফর সফল হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, এই প্রথমবারের মতো অন্তবর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য প্রদর্শন করবার জন্য প্রধান কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছিলেন সেদিক থেকেও এই সফর অবশ্যই সফল হয়েছে। বাংলাদেশের কথা বিশ্বের কাছে পৌঁছে গেছে।

মির্জা ফখরুল বলেন, ‘নিউইয়র্কের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি যেসব সভা হয়েছে আমরা মনে করি যে, এটা বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো হয়েছে, এজ এ হোল গণতন্ত্রের জন্য ভালো হয়েছে।’

নিউইয়র্কে বিমানবন্দরে অবতরণের পরে হেনস্তা হওয়ার ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘ আমরা এগুলোকে খুব বড় মনে করি না। এটা হচ্ছে, আওয়ামী লীগের একটা কালচার।’

এর আগে, গেল ২২ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: মির্জা ফখরুল

আপডেট সময় : ০১:৫৯:২২ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫