জামায়াতের আমিরের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

- আপডেট সময় : ০১:৫৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / 76
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইল সৌজন্য সাক্ষাৎ ও এক ব্রেকফাস্ট বৈঠক করেছেন। আজ (বৃহস্পতিবার, ৯ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরা কার্যালয়ে এই বৈঠক হয়।
হাইকমিশনার শুরুতেই আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং পরিপূর্ণ আরোগ্য কামনা করেন।
জুলাই সনদ বাস্তবায়ন চূড়ান্ত না করেই শেষ হলো ঐকমত্য কমিশনের আলোচনা
বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ডেপুটি হাইকমিশনার ক্লিন্টন পোবকে, পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি আনা পিটারসনসহ ৪ জন প্রতিনিধি বৈঠকে উপস্থিত ছিলেন।
জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে আমিরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা ইয়াসিন আরাফাত।
























