আশা জাগিয়েও হারলো বাংলাদেশ
- আপডেট সময় : ১১:৫১:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / 44
নারী ওয়ানডে বিশ্বকাপে টানা তৃতীয় পরাজয়ের মুখ দেখলো বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে দারুণ জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও ইংল্যান্ড, নিউজিল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকার কাছেও জয়ের আশা জাগিয়ে হেরেছে নিগার সুলতানার দল।
আজ সোমবার (১৩ অক্টোবর) বিশাখাপত্তনমে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুটা হয় বেশ মন্থর গতিতে—২৫তম ওভারে ফারজানা হক আউট হওয়ার সময় দলের স্কোর ছিল ৭৩/২! ইনিংসের প্রথম ১৫৪ বলের মধ্যে ১১০ বলই ছিল ডট।
তবু শেষ দিকে স্বর্ণা আক্তারের ঝড়ো ব্যাটিংয়ে লড়াকু সংগ্রহ পায় টাইগ্রেসরা। ক্যারিয়ারের প্রথম অর্ধশতক করা স্বর্ণার ৩৫ বলে ৫১ রানে ভর করে ৫০ ওভারে ৬ উইকেটে ২৩২ রান করে বাংলাদেশ।
বিশ্বরেকর্ড গড়ে ভারতের রান পাহাড় টপকালো অস্ট্রেলিয়া
লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকারও। ইনিংসের দ্বিতীয় ওভারেই গোল্ডেন ডাক মেরে ফেরেন ওপেনার তাজিম ব্রিটস। এরপর অধিনায়ক লরা উলভার্ট ও অ্যানেকে বোশের জুটিতে দল ঘুরে দাঁড়ালেও ৫৫ রানের অংশীদারিতে ভাঙন ধরান রাবেয়া খান। এক পর্যায়ে ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে প্রোটিয়ারা।
তবে ষষ্ঠ উইকেট জুটিতে মারিজান ক্যাপ ও কোল ট্রাইয়ন ৮৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে জয়ের পথে ফেরান। নাহিদা আক্তার ফিরিয়ে দেন ক্যাপকে (৭১ বলে ৫৬), আর রানআউটে কাটা পড়েন ট্রাইয়ন (৬৯ বলে ৬২)। এরপর নাদিন দে ক্লার্ক ও মাসাবাতা ক্লাসের অবিচ্ছেদ ৩৭ রানের জুটিতে ৪ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার নেন ২ উইকেট, রাবেয়া খান, ফাহিমা খাতুন ও রিতু মনি একটি করে উইকেট পান।
বাংলাদেশ ইনিংসে রুবিয়া হায়দার (৫২ বলে ২৫), ফারজানা হক (৭৬ বলে ৩০), নিগার সুলতানা জ্যোতি (৪২ বলে ৩২) ও শারমিন আক্তার (৭৭ বলে ৫০) তুলনামূলক ধীরগতিতে ব্যাট করলেও শেষ দিকে স্বর্ণা আক্তারের ঝড় দলকে সম্মানজনক স্কোর এনে দেয়।
শেষ ১০ ওভারে বাংলাদেশ তোলে ৮২ রান—যেখানে ৩৫ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন স্বর্ণা, আর ৮ বলে ১৯ রানের ঝড়ো ক্যামিও খেলেন রিতু মনি। প্রোটিয়াদের হয়ে এমলাবা নেন ২টি, ট্রাইয়ন ও ডি ক্লার্ক নেন ১টি করে উইকেট।
























ট্রান্সফার নয়, যেখানে দুর্নীতি সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী