কাহারোলে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

- আপডেট সময় : ১১:১৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / 151
দিনাজপুরের কাহারোলে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও আরডিআরএস এর সার্বিক সহযোগিতায় উপজেলার খামারদিঘা উচ্চ বিদ্যালয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালন উপলক্ষ্যে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালি শেষে অত্র প্রতিষ্ঠানের হল রুমে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপান উপলক্ষ্যে এক আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো: আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোকলেদা খাতুন মীম।
কাহারোলে XMG Group এর পক্ষ থেকে চাল,ডাল ও তেল বিতরণ
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার কে.এ.এম জিন্নাত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো: জিয়াউল হক, উপজেলা ইউআরসি ইনেস্ট্রাক্টর মো: রোকনুজামান, ওয়ার্ল্ড ভিশন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক শাহ্, খামারদিঘা টিবিএম কলেজের অধ্যক্ষ মো: হাবিবুর রহমান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইউনুস আলী প্রমূখ।
























