ঢাকা ০৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শিগগিরই এশিয়ার তিন দেশ সফর করবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • / 32

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই মালয়েশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন। গতকাল (সোমবার, ২০ অক্টোবর) হোয়াইট হাউসে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠকের সময় তিনি এ তথ্য জানান বলে জাপানের কিয়োদো নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এ সফর হবে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রথম সফর। বৈঠকে তিনি বলেন, ‘আমরা একটি ন্যায্য চুক্তি করব। আমি চীনের সঙ্গে ভালো সম্পর্ক চাই। প্রেসিডেন্ট শি’র সঙ্গে আমার সম্পর্ক দারুণ।’

জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না: গোলাম পরওয়ার

ট্রাম্প আরও বলেন, ‘আমি মালয়েশিয়া ও জাপানে থাকব। আমরা মনে করেছি দক্ষিণ কোরিয়ায় সাক্ষাৎ করাটা ভালো হবে, এবং আমরা দেখা করব।’

কিয়োদো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প আগামী সোমবার (২৭ অক্টোবর) মালয়েশিয়ায় দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক সম্মেলনে অংশ নেওয়ার পর তিন দিনের জন্য জাপান সফর করবেন। এরপর তিনি দক্ষিণ কোরিয়ায় যাবেন, যেখানে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সম্মেলনে অংশ নেয়ার কথা রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শিগগিরই এশিয়ার তিন দেশ সফর করবেন ট্রাম্প

আপডেট সময় : ১২:৫২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫