অ্যাশেজ শুরুর আগেই বড় দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া
- আপডেট সময় : ০৪:৫৫:১২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- / 45
পিঠের চোটের কারণে আগামী ২১ নভেম্বর থেকে ইংল্যান্ডের পার্থে শুরু হতে যাওয়া ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। দৃঢ় মানসিকতার অধিকারী এই পেসার ঝুঁকি নিয়েও খেলার চেষ্টা চালিয়ে গেলেও, শেষ পর্যন্ত ছিটকে গেলেন। তাঁর অনুপস্থিতিতে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ স্টিভেন স্মিথ।
অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, কামিন্সের জন্য অপেক্ষা করার সময় শেষ। সেপ্টেম্বরে তার পিঠে লাম্বার স্ট্রেস ইনজুরি ধরা পড়ার পর থেকেই তিনি বোলিংয়ে ফিরতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফেরার পর ব্যথা অনুভব করায় গত কয়েক সপ্তাহ ধরেই মাঠের বাইরে ছিলেন এই অলরাউন্ডার।
ম্যাকডোনাল্ড সংবাদমাধ্যমকে বলেন,‘আমরা প্রায় এক সপ্তাহ আগেই বলেছিলাম, কামিন্সকে পুরোপুরি ফিট হতে চার সপ্তাহের মতো সময় লাগবে। দুর্ভাগ্যবশত আমরা সেই সময় শেষ করেছি। তবে আমরা এখনো খুব আশাবাদী—দ্বিতীয় টেস্টে তাকে পেতে পারি।’
বিসিবির চাকরি ছাড়লেন ফিটনেস ট্রেনার নাথান কেলি
অজি কোচ আরও জানান, ৪ ডিসেম্বর ব্রিসবেনে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে ফেরার সুযোগ আছে কামিন্সের। এই সপ্তাহে তিনি বোলিং শুরু করবেন, যা তার ফেরার পথে সবচেয়ে বড় অগ্রগতি। ম্যাকডোনাল্ড বলেন,‘তার ফেরার সময়সীমা সবাই জানতে চায় —দ্বিতীয় টেস্টের আগে কি সম্ভব? এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে সে এই সপ্তাহে বোলিং শুরু করবে, এটিই সবচেয়ে বড় অগ্রগতি। এই ধাপটাই আমাদের দরকার ছিল। এখন আমরা সেই পথে এগোচ্ছি এবং আশা করছি, ব্রিসবেনে তাকে পাবো।’
তবে এই ধরনের ইনজুরিতে নির্দিষ্ট সময়সীমা দেয়া কঠিন বলে মনে করেন কোচ। তিনি বলেন,‘এই ধরনের ইনজুরিতে কখনোই নির্দিষ্ট সময়সীমা দেয়া যায় না। সবাই জানতে চায়, ঠিক কবে ফিরবে, কিন্তু আমরা এখনই সেটা বলতে পারি না। চিকিৎসক দলকেও আমি এমন চাপের মধ্যে ফেলব না।’























গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের