ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুদের হাতে মোবাইল না দিতে বাসস চেয়ারম্যানের আহ্বান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • / 105
128

শিশুদের হাতে মোবাইল তুলে না দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আনোয়ার আলদীন।

আজ শুক্রবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ডিআরইউ শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আনোয়ার আলদীন বলেন, অতিরিক্ত মোবাইল আসক্তির কারণে শিশুর মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। তারা মেধাহীন হয়ে যাচ্ছে। শিশুদের মোবাইল ফোন না দিয়ে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যস্ত রাখলে তাদের মেধা বিকাশ ঘটবে।

বাসস চেয়ারম্যান বলেন, শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাদের যদি মেধাবী করে গড়ে তোলা হয় তাহলে আগামী দিনের বাংলাদেশে সেই সুফল ভোগ করা যাবে।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি মুরসালিন নোমানী ও বর্তমান সহ-সভাপতি গাযী আনোয়ার হোসেন।

১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না : ধর্ম উপদেষ্টা

প্রতি বছরের মতো এবারও ডিআরইউ শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়। শুক্রবার সকাল ৯টা থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটির শতাধিক সদস্য সন্তান এ প্রতিযোগিতায় অংশ নেন। চিত্রাঙ্গন, সঙ্গীত ও আবৃত্তিকে ক, খ, গ বিভাগে ভাগ করে ২৭ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।

প্রতিযোগিতায় বিজয়ীরা হলো- চিত্রাঙ্কন ক বিভাগে প্রথম হোসেন রিজভান রাউসিফ, দ্বিতীয় আরাবি আল আবিদ, তৃতীয় ফাতেমা তাছনিম। খ বিভাগে প্রথম হয়েছে হোসেন রাজভীন রাউনাফ, দ্বিতীয় মেহজুবা ইবনাত সিমলা, তৃতীয় সানদিহা জাহান দিবা। গ বিভাগে প্রথম হয়েছে জাওয়াদ খান, দ্বিতীয় মারজুকা জয়নব, তৃতীয় অদ্বিতীয়া পূণ্য।

সঙ্গীত ক বিভাগে প্রথম হয়েছে, মুয়ান্তিরা রহমান সানাইয়া, দ্বিতীয় জাওয়াদ ইনাম সানান, তৃতীয় অরুন্ধতী কর গল্প। খ বিভাগে প্রথম তাসনুভা মাহরিন তানিশা, দ্বিতীয় আরাত্রিকা দাস বৃদ্ধি, তৃতীয় ওয়াজিহা মাহবুব শাইরা। গ বিভাগে প্রথম জেরিন ফেরদৌস পঙক্তি, দ্বিতীয় রাদিতা জাহান নুভা, তৃতীয় মাকসুদা রুকাইয়া।

আবৃত্তি ক বিভাগে প্রথম অরুন্ধতী কর গল্প, দ্বিতীয় তাহসিন হক আনিকা, তৃতীয় সুহায়লা জাইমা। খ বিভাগে প্রথম সানদিয়া জাহান দিবা, হোসেন রাজভীন রাউনাফ, আইনুন নাহার আকসা। গ বিভাগে প্রথম জেরিন ফেরদৌস পঙক্তি, দ্বিতীয় আনান মুস্তাফিজ, তৃতীয় মারজুকা জয়নব।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শিশুদের হাতে মোবাইল না দিতে বাসস চেয়ারম্যানের আহ্বান

আপডেট সময় : ০৯:৫৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫