ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই: খন্দকার মোশাররফ

- আপডেট সময় : ০৪:৪৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / 66
আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন করা ছাড়া আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ বৃহস্পতিবার রাজধানীতে এক সেমিনারে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।
খন্দকার মোশাররফ বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো বিকল্প নেই। পিআর সহ নানা ইস্যুকে কেন্দ্র করে বিশৃংখলা করছে একটি গোষ্ঠী, যাদের উদ্দেশ্য শুধু নির্বাচনকে বানচাল করা। গণতান্ত্রিক পথে এগিয়ে যেতে নির্বাচনের বিকল্প নেই।
ইসির কাছে ইউএনডিপি প্রতিনিধি দলের ১৪ প্রস্তাবনা
সেমিনারে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশ পরিচালনায় বিদেশি হস্তক্ষেপ মেনে নেবে না।
তিনি বলেন, ‘চারটি বিষয়ের ওপর ভিত্তি করে বিদেশিদের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে। এর মধ্যে রয়েছে, পারস্পরিক সম্মানবোধ, স্বার্থসংশ্লিষ্ট, ভূরাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার ও অভ্যন্তরীণ বিষয় কেউ হস্তক্ষেপ না করার শর্ত।’
সরকারের পাশাপাশি মানুষকে ক্ষমতায়ন করা বিএনপির লক্ষ্য জানিয়ে আমীর খসরু বলেন, ‘বিএনপির লক্ষ্য হলো দেশের পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে রাজনীতির ধারায় অন্তর্ভুক্ত করা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণ নিশ্চিত করে জাতীয় সরকারের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চায় বিএনপি।’
এসময় আলোচকেরা বলেন, বাংলাদেশ নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি। তাই নতুন ধারণা, অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব এবং অংশগ্রহণমূলক গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে।























