তারেক রহমানের সঙ্গে চব্বিশের শহীদ পরিবারের সদস্যদের ভার্চুয়াল সাক্ষাৎ
- আপডেট সময় : ১১:৪৭:৪২ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / 70
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করেছেন চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত শহীদ ও আহত পরিবারের সদস্যরা। এসময় তারা বিএনপির সঙ্গে একযোগে কাজ করবেন বলে জানিয়েছেন।
আজ (শনিবার, ৮ নভেম্বর) সন্ধ্যায় সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এসে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করে তাকে এ কথা জানান।
কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন— শহীদ ওয়াসিমের বাবা শফি আলম, শহীদ মাহমুদুর রহমানের বোন (জুলাই ঘোষণাপত্র পাঠকারী) সাবরিনা আফরোজ সেবন্তী, শহীদ মাহমুদুর রহমান সৈকতের বাবা মাহবুবুর রহমান, শহীদ ফয়সাল আহম্মেদ শান্ত’র বাবা মো. জাকির হোসেন এবং চব্বিশের জুলাই গণআন্দোলন চলাকালে আহত মো. ফারহান জামিল।
এসময় উপস্থিত ছিলেন— বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, শহীদ মীর মুগ্ধের ছোট ভাই সদ্য বিএনপিতে যোগদানকারী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
























বিশ্বকাপ থেকে বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন মার্টিনেজ