পাবনার নগরবাড়িতে আধুনিক নৌবন্দর উদ্বোধন

- আপডেট সময় : ১১:৩৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / 98
পাবনার নগরবাড়ি নদী বন্দর আধুনিক টার্মিনাল কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষে উদ্বোধন করা হয়েছে। আজ (শনিবার, ৮ নভেম্বর) নৌবন্দর উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেন।
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমরেড আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম।
রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি সামনে আরও ভালোভাবে চলবে: গভর্নর
৫৬৩ কোটি টাকা ব্যয় ধরে ৩৬ একর জায়গার ওপর ২০১৮ সালে বেড়া উপজেলার নগরবাড়ি ঘাটে যমুনা নদীর পাড়ে শুরু হয় নদী বন্দর আধুনিক টার্মিনাল কমপ্লেক্সের কর্মযজ্ঞ। চার বছর মেয়াদি প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের জুনে।
তবে ভূমি অধিগ্রহণে দীর্ঘসূত্রিতাসহ নানা জটিলতা থাকায় মেয়াদ বাড়ানো হয় দুইবার। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এ নৌবন্দরে তৈরি হয়েছে ৩৬০ মিটার কংক্রিটের জেটি, টার্মিনাল, ওয়ার হাউজ, গোডাউন, বাফার গোডাউন, ওপেন শেড, ওপেন স্টেজসহ দ্রুততম সময়ে পণ্য লোড আনলোডের সব ব্যবস্থা।





















