ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় ভূমিধসে ২ জনের মৃত্যু, নিখোঁজ ২১

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • / 76
104

ইন্দোনেশিয়ায় ভূমিধসে অন্তত দুই জনের মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় কমপক্ষে ২১ জন নিখোঁজ রয়েছে। শুক্রবার দেশটির একজন দুর্যোগ প্রশমন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

বৃহস্পতিবার রাতে মধ্য জাভার সিলাকাপ জেলার তিনটি গ্রামে ভূমিধস আঘাত হানে। এতে বেশ কয়েকটি বাড়ি চাপা পড়ে ও কিছু বাড়ির ক্ষতি হয়।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আবদুল মুহারি এক বিবৃতিতে শুক্রবার বলেন, শুক্রবার সকাল পর্যন্ত আমরা ২৩ জনকে জীবিত উদ্ধার করেছি। দুই জনের লাশ পাওয়া গেছে আর ২১ জনের সন্ধানে এখনো তল্লাশী চালানো হচ্ছে।

তিনি আরো বলেন, নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

মুহারি বলেন, নরম ও অস্থিতিশীল মাটি উদ্ধারকার্যের অগ্রগতি বাধাগ্রস্ত করছে, তবে ভারী যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে।

Indonesia landslide kills 2, leaves 21 missing

এর আগে দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা চরম আবহাওয়ার সতর্কতা জারি করেছিল।

তারা জানিয়েছিল, এ ধরনের আবহাওয়া বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টি, আকস্মিক বন্যা ও অন্যান্য জলবায়ুগত বিপর্যয় ঘটাতে পারে।

ইন্দোনেশিয়ায় নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত চলে বার্ষিক মৌসুমী বর্ষা। এ সময়ে প্রায়ই ভূমিধস, আকস্মিক বন্যা ও পানিবাহিত রোগ দেখা দেয়।

জলবায়ু পরিবর্তনের কারণে বর্ষার সময়কাল ও তীব্রতাও আগের তুলনায় আরও অনিশ্চিত হয়ে উঠেছে।

এ মাসের শুরুতে দেশটির দূরবর্তী পাপুয়া অঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটে এবং আরও আট জন নিখোঁজ হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইন্দোনেশিয়ায় ভূমিধসে ২ জনের মৃত্যু, নিখোঁজ ২১

আপডেট সময় : ০১:৩৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫