ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে থানায় বিস্ফোরণে ৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০২:২৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / 89
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের নওগাম থানায় দুর্ঘটনাবশত বিস্ফোরণে ৯ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, শুক্রবার রাতে রাসায়নিকের অস্থিতিশীল প্রকৃতির কারণে কর্তৃপক্ষ যখন বাজেয়াপ্ত বিস্ফোরক থেকে নমুনা সংগ্রহ করছিল তখনই এই বিস্ফোরণ ঘটে।
৭৭ বছরে পা দিলেন রাজা তৃতীয় চার্লস
নিহতদের মধ্যে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির তিনজন সদস্য, রাজস্ব বিভাগের দুই কর্মকর্তা, পুলিশের দুজন ফটোগ্রাফার, রাষ্ট্রীয় তদন্ত সংস্থার একজন কর্মকর্তা এবং একজন দর্জি রয়েছেন।
আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্যাগস :
ভারত
























