‘রোনালদো জানে সে ভুল করেছে’
- আপডেট সময় : ১১:৩৮:২২ পূর্বাহ্ন, রোববার, ১৬ নভেম্বর ২০২৫
- / 40
ফুটবল ক্যারিয়ারে ভুল যাওয়ার মতো একটি রাত ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর। রাগ নিয়ন্ত্রন করতে না পেরে দলকে এখন অনেকটা দলকে বিপদেই ফেলে দিয়েছেন আল নাসরের মহাতারকা। অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে এখন নিষেধাজ্ঞার শঙ্কায় আছেন রোনালদো। সেই ঘটনায় নিজের ভুল নাকি বুঝতে পেরেছেন তিনি।
বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে আগামীকাল আর্মেনিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। এই ম্যাচে জয় কিংবা ড্র করলেই ২০২৬ বিশ্বকাপের টিকিট কাটবে রবার্তো মার্টিনেজের দল। তবে পঁচা শামুকে পা কেঁটে হারলেই বিপদে পড়তে হতে পারে তাদের। অন্য ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে আয়াল্যান্ডের জয় পেলেই পয়েন্ট টেবিলের শীর্ষে চলে যাবে আইরিশরা। তাতে প্লে অফের বাঁধা উতরে বিশ্বকাপ খেলতে হবে পর্তুগালেকে।
মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে রোনালদোকে পাচ্ছে না পর্তুগাল। এমনকি যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপের শুরুর একাধিক ম্যাচেও হয়তো ‘সিআর সেভেনকে’ ছাড়াই মাঠে নামতে হতে পারে পর্তুগালকে। প্রতিপক্ষের ফুটবলারকে কনুই দিয়ে গুঁতো মেরে দলকে বিপদেই ফেলে দিলেন তিনি।
সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
আর্মেনিয়ার মুখোমুখি হওয়ার আগে পর্তুগালের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ বলছেন, নিজের ভুল হয়েছে বুঝতে পারছেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের এই অ্যাটাকিং মিডফিল্ডার বলেন,
‘ম্যাচের উত্তাপ, ওই মুহূর্তের আবেগ, ইতিবাচক ফল না পাওয়ার হতাশা—ফুটবলে এমন ঘটনা ঘটেই। এমন এক মুহূর্তে ক্রিস (রোনালদো) এমন প্রতিক্রিয়া দেখিয়েছিল যা তার জন্য বিপদ হয়ে আসে। অবশ্যই, সে জানে এটা সে করতে চায়নি, কিন্তু শেষ পর্যন্ত হয়ে গেছে। সে জানে সে ভুল করেছে, এবং দুর্ভাগ্যজনকভাবে, রোববার আমাদের সাহায্য করতে পারবে না।’
রবিবার পর্তুগাল গ্রুপ এফ–এর ষষ্ঠ ম্যাচে আর্মেনিয়ার মুখোমুখি হবে। আর্মেনিয়া ইতোমধ্যেই বাদ পড়ে গেছে, আর পর্তুগাল ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ঘরের মাঠে এই ম্যাচ জিতলেই তাদের পথ অনেকটাই সহজ হবে।
আয়ারল্যান্ডের বিপক্ষে কোচ মার্টিনেজের রক্ষণভাগের ভুলগুলোই তাদের ভুগিয়েছে বলছেন ব্রুনো, ‘সবকিছু আমাদের পরিকল্পনা মতো হয়নি। আমরা খুব কম সুযোগ তৈরি করেছি কারণ ফাইনাল থার্ডে আমাদের খেলোয়াড় ছিল কম। আমার মনে হয় আমাদের বিল্ড-আপ খুব গভীর থেকে শুরু হচ্ছিল এবং আয়ারল্যান্ডের রক্ষণের জন্য তা যথেষ্ট ধীর ছিল। আক্রমণে উঠার ক্ষেত্রে আমাদের আরও কৌশলী হওয়া উচিত ছিল।’
প্রতিপক্ষ হিসেবে আর্মেনিয়াকে নিয়ে ব্রুনো বলেন, ‘আমরা আগেও আর্মেনিয়ার মুখোমুখি হয়েছি। তারা আক্রমণে খুবই গতিময়, মাঝমাঠে বেশ মানসম্পন্ন খেলোয়াড় আছে, খুব আগ্রাসী দল। তারা আমাদের কী ধরনের সমস্যায় ফেলতে পারে, আমরা জানি।’
























৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া