সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৫
- আপডেট সময় : ১০:৫৩:৫২ অপরাহ্ন, রোববার, ১৬ নভেম্বর ২০২৫
- / 92
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এসময় আরও ২০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। আজ (রোববার, ১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় মহাসড়কের সীতাকুণ্ডের বটতলা এলাকায় একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের সামনাসামনি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে পাঁচজন নিহত হন। হতাহতের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে। তবে এখনো কারো পরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
বাসের বেঁচে যাওয়া যাত্রী ও স্থানীয়রা জানান বেপরোয়া গতির বাসটি হঠাৎ এলোমেলোভাবে বাঁক দিতে থাকে। কিছু বুঝে ওঠার আগেই বাসটি দাঁড়িয়ে থাকা ট্রাককে সজোড়ে ধাক্কা দেয়। এরপরই বাস সহ আমরা খাদে পড়ে যাই। এ সময় ঘটনাস্থলে ৪ জন নিহত হয়।
বিশৃঙ্খলাকারীদের দিকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ ইমরান বলেন, ‘এখন পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জনকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।’
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত ডা. শারমিন জানান, আহতদের অধিকাংশই মাথায় আঘাতপ্রাপ্ত এবং অন্তত ১০ জনের অবস্থা আশংকাজনক। নিহত পাঁচজনের সবাই পুরুষ।
কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাকির রাব্বানী বলেন, ‘দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। অনেকে আহত হয়েছেন। বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’




















নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী