ঢাকা ১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবার হকি বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / 45

বাংলাদেশ হকির জন্য দিনটি স্বরণীয় হয়ে থাকল। প্রথমবারের মতো যুব হকি বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে জাতীয় যুব হকি দল। ইউ এস বাংলা ফ্লাইট যোগে চেন্নাইতে অনুষ্ঠিতব্য এফ আই এচ জুনিয়র ওয়ার্ল্ড কাপ হকি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে যুবারা।

আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে অনুষ্ঠিত হবে যুক হকি বিশ্বকাপ। ২৪ দলের যুব হকি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে এফ–গ্রুপে। বৈশ্বিক এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ রয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্স।

পিএসজির কাছে ৩৬০০ কোটি টাকা ক্ষতিপূরণ চাইল এমবাপে

বিশ্বকাপ শুরুর আগে চিলি ও সুইজারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের যুবারা।

যুব বিশ্বকাপ হকিতে লড়াকু নৈপুণ্য প্রদর্শনের প্রত্যয় ব্যক্ত করেছেন অধিনায়ক মেহরাব হাসান সামিন, ‘আমরা দেশের জন্য মাঠে নামবো, আমরা প্রথমবারের মতো যুব হকি বিশ্বকাপে খেলতে যাচ্ছি, আসরা এমন কিছু করতে চাই যা হবে আমাদের আগামির অনুপ্রেরণা’।

এদিকে হকি দলের মোহাম্মদ মেহেদী হাসান দলের সঙ্গে সফর করতে পারেননি। গতকাল ডেঙ্গু ধরা পড়ায় দেশে আছেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রথমবার হকি বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ

আপডেট সময় : ০৪:১৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫