ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্থগিত হচ্ছে মেয়েদের ভারত-বাংলাদেশ সিরিজ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / 49

গত আগষ্টে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল বিরাট কোহলি-রোহিত শর্মাদের। তবে সরকারের অনুমতি না পাওয়ায় শেষ পর্যন্ত সিরিজটি স্থগিত হয়েছে। আগামী ডিসেম্বরের মাঝামাঝিতে ভারত সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ নারী দলের। ছেলেদের পর এবার মেয়েদের সিরিজ নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।

ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর, ছেলেদের পর মেয়েদেরও ভারত-বাংলাদেশ সিরিজ স্থগিত হতে যাচ্ছে। হিন্দুস্তান টাইমসকে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই–এর এক কর্মকর্তা জানিয়েছেন, ‘সিরিজটির অনুমোদন মেলেনি।’

প্রথমবার হকি বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ

২০১৩ সালের এপ্রিলের পর এবারই প্রথম ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত সফরে যাওয়ার কথা বাংলাদেশের মেয়েদের। তবে প্রায় এক যুগেরও বেশি সময় পর নিগার সুলতানা জ্যৌতিদের সিরিজ খেলার সুযোগ তৈরি হলেও সেটা এখন অনিশ্চয়তার মুখে।

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছিল, ‘সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে যে খসড়া সূচি করা হয়েছে, সে অনুযায়ী ১৪-১৫ ডিসেম্বরের দিকে আমরা ভারতে যাবো। আমরা স্বাগতিকদের এভাবেই সূচি চূড়ান্ত করতে বলেছি।’

বিসিসিআই এখন ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে বাংলাদেশ সিরিজের পরিবর্তে অন্য কোনো বিকল্প হোম সিরিজ আয়োজনের চেষ্টা করছে। ভারতের নারী ক্রিকেটারদের জন্য এটি হবে ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর প্রথম আন্তর্জাতিক ম্যাচে ফেরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

স্থগিত হচ্ছে মেয়েদের ভারত-বাংলাদেশ সিরিজ

আপডেট সময় : ০৪:১৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫