দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপের টিকিট পেয়েছে হাইতি
- আপডেট সময় : ০১:১৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / 86
নিজেদের মাঠে খেলার অনুভূতি এতদিনে ভুলে বসার কথা তাদের। ঘরের মাঠে সবশেষ ২০২১ সালে খেলার স্বাদ পাওয়া দেশটি নিরপেক্ষ ভেন্যুতেই খেলতে অভ্যস্ত হয়ে পড়েছে। তবে স্বপ্ন ছুঁতে কোনো অজুহাতের ধার ধারেনি তারা। বিদেশের মাটিতে খেলেই দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপে উঠল হাইতি।
কুরাসাও এর স্টেডিওন এরজিলো হাতোতে আজ হন্ডুরাসের বিপক্ষে ২-০ গোলের জয়ে বিশ্বকাপের টিকিট কাটে হাইতি। ১৯৭৪ সালের পর প্রথমবারের মতো ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ নামের টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করল ক্যারিবিয়ান অঞ্চলের দেশটি। হাইতির হয়ে গোল করেন রুবেন প্রভিডেন্স এবং লুইসিয়াস ডিডসন।
কনক্যাকাফ অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ ‘সি’ থেকে ছয় ম্যাচে ৩ জয়, ২ ড্র ও এক হারে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে শেষ করেছে হাইতি। পয়েন্ট তালিকার দুই নম্বরে থাকা হন্ডুরাস দুই পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে অবস্থান করছে।
সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপে কুরাসাও
গ্যাং সহিংসতা ও অর্থনৈতিক অস্থিতিশীলতায় ক্ষতিগ্রস্ত এই ফুটবলপ্রিয় দেশ হাইতি। গ্যাং সহিংসতায় অনিরাপদ এক দেশ হয়ে উঠেছে উত্তর আমেরিকার দেশটি। তাতে ঘরের মাঠের সব ম্যাচই তাদের খেলতে হয়েছে নিরপেক্ষ কোনো ভেন্যুতে। তবে ফুটবলকে হৃদয়ে ধারণ করেসব প্রতিকূলতাকে শেষ পর্যন্ত জয় করেছে হাইতি।
হাইতির ফুটবল ফেডারেশনের সভাপতি ড. জোসেফ ডুরানডিস ঐতিহাসিক দিনে মাঠেই উপস্থিত ছিলেন। তাঁর চোখে মুখে তখন অবিশ্বাসের ছাপ,
‘বায়ান্ন বছর! আমরা ফিরে এসেছি। আপনি কি বিশ্বাস করতে পারেন? কঠিন দুঃসময়ের মধ্যে দিয়ে যাওয়া একটি দেশ, আমরা বিশ্ব মঞ্চে ফিরে আসার শক্তি খুঁজে পেয়েছি… সব প্রতিকূলতার পর, হাইতি আবারও বিশ্বকাপের মঞ্চে।’
ঠিক একদিন আগেই ছিল হাইতির স্বাধীনতা দিবস। সেই ঐতিহাসিক তাৎপর্যও স্মরণ করিয়ে ডুরাসডিস বলেন,
‘নভেম্বর ১৮, ভার্টিয়ার্স যুদ্ধের ২২০ বছর পরে, হাইতি ফিরে এসেছে। আমরা আরেকটি যুদ্ধ জিতেছি, এবার ফুটবল মাঠে… এই দেশ মরতে পারে না, এই দেশ কখনো মরতে পারবে না। হাইতি ফিরে এসেছে!’
হাইতির গ্রুপে ছিল শক্তিশালি সব দল। তবে ‘লেস গ্রেনেডিয়াররা’ পরোয়া করেননি। ২০১৪ সালের বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালিস্ট কোস্টারিকা, বিশ্বকাপে তিনবারের অংশগ্রহণকারী হন্ডুরাস, এবং দারুণ ফুটবল খেলা নিকারাগুয়েকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে হাইতি।



























চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেফতার