ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুই কিংবদন্তিকে ছাড়িয়ে যাওয়ার পথে মুশফিক

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / 79
106

ইতিহাস গড়তে চলেছেন বাংলাদেশের মুশফিকুর রহিম। আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে একমাত্র টেস্টের প্রথম দিন দারুণ ব্যাটিংয়ে নতুন মাইলফলকের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন তিনি। বুধবার দিনের শেষে ৯৯ রানে অপরাজিত থাকা বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার সামনে পেয়ে গেছেন দুই কিংবদন্তির রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সুযোগ।

নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ১০১ টেস্টে করেছেন ৬,৪৫৩ রান। তাকে ছাড়িয়ে যেতে মুশফিকের প্রয়োজন মাত্র ৩ রান, যা তিনি দিনের দ্বিতীয় সেশনের প্রথম দিকেই স্পর্শ করার সুযোগ পাবেন।

মুশফিককে সম্মাননা স্মারক দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা

শুধু ম্যাককালামই নয়, চোখে রয়েছে ইংল্যান্ডের ব্যাটিং মহারথী অ্যালিস্টার কুকের রেকর্ডও। কুক তিন ফরম্যাট মিলে ১৫,৭৩৭ রান করলেও মুশফিক বর্তমানে তিন সংস্করণে ২১ সেঞ্চুরির সাহায্যে করেছেন ১৫,৬৪৬ রান। ইংল্যান্ড কিংবদন্তিকে ছাড়াতে মুশফিকের প্রয়োজন ৯২ রান।

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন ফরম্যাট মিলিয়ে ধারাবাহিক ব্যাটিংয়ে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন মুশফিক। আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান ইনিংসটি তার ক্যারিয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে।

দ্বিতীয় দিনের শুরুটা ভালো হলে বাংলাদেশের এই তারকা ব্যাটসম্যান টেস্ট ইতিহাসের আরও ওপরে উঠে যাবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দুই কিংবদন্তিকে ছাড়িয়ে যাওয়ার পথে মুশফিক

আপডেট সময় : ১১:০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫