শৈত্যপ্রবাহর সম্ভাবনা কম, ‘এই শীত, এই গরম’
- আপডেট সময় : ১১:৪৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / 32
দেশের বিভিন্ন স্থানে শীতের আমেজ চললেও নভেম্বরের বাকি দিনগুলোতে শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা খুবই কম। আবহাওয়ার পারদ কখনো বাড়বে, আবার কখনো কমবে- এমন দোলাচলেই কাটবে পুরো মাস।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এ তথ্য জানায়।
বিডব্লিউওটি জানায়, দেশের কিছু অংশে শীতের অনুভূতি শুরু হলেও এখনও দেখা মেলেনি শৈত্যপ্রবাহের। উল্টো, আবারও তাপমাত্রা কিছুটা বাড়তে শুরু করেছে। এই তাপমাত্রা বৃদ্ধি স্বল্পস্থায়ী হলেও চলতি মাসে বড় কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই।
এদিকে আগামী ৫ দিন সারাদেশেই আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় বিশেষ করে আগামীকাল থেকেই রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী ২২ নভেম্বরের দিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি ঘণীভূত হতে পারে। একইসঙ্গে তাপমাত্রা কমার পূর্বাভাস এসেছে।
যা কমেছিল তার দ্বিগুণ বাড়ল স্বর্ণের দাম
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরের বাকি দিনগুলোতে দেশে শৈত্যপ্রবাহের সম্ভাবনা খুবই কম। এ সময়ে তাপমাত্রা কখনো বাড়বে, আবার কখনো কমবে। দেশের উত্তরের সীমান্তবর্তী এলাকা তেঁতুলিয়ায় তাপমাত্রা ১২ ডিগ্রি থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। তবে দেশের দক্ষিণের টেকনাফে তাপমাত্রা ১৮ ডিগ্রি থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি থাকতে পারে।
এ ছাড়া ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে।
পরিপূর্ণ শীত উপভোগ করতে হলে শৈত্যপ্রবাহ আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার আগে এই ‘এই শীত, এই গরম’ আবহাওয়া চলমান থাকতে পারে বলে জানিয়েছে বিডব্লিউওটি।
এদিকে গতকাল বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
প্রতিষ্ঠানটির ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে, যার বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। এ ছাড়া ২২ নভেম্বরের দিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা ঘণীভূতও হতে পারে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
























উনাহির জোড়া গোলে শেষ আটে মরক্কো