ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সব ধরণের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ রেড্ডি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / 43

যুক্তরাষ্ট্রের অখিলেশ রেড্ডিকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসি’র দুর্নীতিবিরোধী নীতিমালার তিনটি আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

অভিযোগগুলো চলমান টি-টেন লিগের ঘটনা নিয়ে করা হয়েছে। রেড্ডি এই টুর্নামেন্টে অ্যাসপিন স্ট্যালিয়নস দলের হয়ে এখন পর্যন্ত দুটি ম্যাচে অংশ নিয়েছেন।

একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের সঙ্গী কারা

রেড্ডির বিরুদ্ধে অভিযোগের প্রথমটি হলো- ম্যাচের ফলাফল বা পরিচালনায় অনৈতিকভাবে প্রভাব ফেলার চেষ্টা বা কোনো চুক্তিতে অংশগ্রহণ (ধারা ২.১.১)।

দ্বিতীয়টি- অন্য খেলোয়াড়কে অনৈতিক কাজে উৎসাহ বা সহায়তা করা বা করার চেষ্টা করা (ধারা ২.১.৪)। তৃতীয়টি হলো- তদন্তে বাধা সৃষ্টি করা, যেমন মোবাইল ডিভাইস থেকে প্রাসঙ্গিক তথ্য বা মেসেজ মুছে ফেলা (ধারা ২.৪.৭)।

রেড্ডিকে অভিযোগের জবাব দেওয়ার জন্য ১৪ দিন সময় বেঁধে দিয়েছে আইসিসি। চলতি বছর যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেক করেন ২৫ বছর বয়সী রেড্ডি। দেশটির হয়ে এখন পর্যন্ত চারটি টি-টোয়েন্টি খেলেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সব ধরণের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ রেড্ডি

আপডেট সময় : ০১:৩৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫