সাকিবকে টপকে বাংলাদেশের ‘রাজা’ তাইজুল
- আপডেট সময় : ০১:৪৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / 65
প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে সাকিব আল হাসানের সমান ২৪৬ উইকেট হয়েছিল তাইজুল ইসলামের। তাকে ছাড়িয়ে যেতে দ্বিতীয় ইনিংসে একদমই সময় নিলেন না বাঁহাতি স্পিনার। সাকিবকে টপকে দেশের সেরা টেস্ট বোলার এখন তিনি।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ষষ্ঠ ওভারে অ্যান্ডি ব্যালবার্নিকে এলবিডব্লিউ করেন তাইজুল। রিভিউ নিয়েও লাভ হয়নি আইরিশ অধিনায়কের। টিভি আম্পায়ার আউট দেওয়া মাত্রই চূড়ায় উঠে যান তাইজুল।
থমকে থাকা ক্যারিয়ারে ৭১ ম্যাচ খেলে ১২১ ইনিংসে ২৪৬ উইকেট নিয়েছিলেন সাকিব। বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার টেস্টে ১৯ বার ইনিংসে নিয়েছেন ৫ বা তার বেশি উইকেট। আর ২ ম্যাচে নিয়েছেন ১০ বা এর বেশি উইকেট।
আয়ারল্যান্ডকে ৫০৯ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
সাকিবকে ছাড়িয়ে যেতে অনেক কম ম্যাচ খেলেছেন তাইজুল। ব্যালবার্নির পর পল স্টারলিংকেও আউট করেছেন তিনি।
যার সৌজন্যে এখন পর্যন্ত ৫৭ ম্যাচের ১০২ ইনিংসে তাইজুলের শিকার ২৪৮ উইকেট। সাকিবের মতো তিনিও ২ ম্যাচে নিয়েছের ইনিংসে ১০ বা এর বেশি উইকেট। আর ইনিংসে ১৭ বার ৫ উইকেট নিয়েছেন ৩৪ ছুঁইছুঁই বাঁহাতি স্পিনার।
বাংলাদেশের বোলারদের মধ্যে সাকিব-তাইজুলের পরেই আছেন মেহেদী হাসান মিরাজ। এখন পর্যন্ত ৯৭ ইনিংসে ২০৯ উইকেট নিয়েছেন অভিজ্ঞ অফ স্পিনার। এই তিনজনের বাইরে একশ উইকেটের কীর্তি আছে মোহাম্মদ রফিকের, ৪৮ ইনিংসে ঠিক ১০০টি।



























সামিট এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু