ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যান সিটিকে হারিয়ে নিউ ক্যাসলের চমক

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৮:১৩ পূর্বাহ্ন, রোববার, ২৩ নভেম্বর ২০২৫
  • / 69

ইংলিশ প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর লড়াইয়ে ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে দারুণ জয় পেয়েছে নিউক্যাসল ইউনাইটেড। হার্ভে বার্নসের জোড়া গোলের বিপরীতে সিটির হয়ে একমাত্র গোলটি আসে রুবেন দিয়াসের পা থেকে।

এই জয়ে ১২ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪ নম্বরে উঠে এসেছে নিউক্যাসল। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে ম্যান সিটি।

সেন্ট জেমস পার্কে শনিবার রাতে দুই অর্ধজুড়ে ছিল আক্রমণ-পাল্টা আক্রমণ। ম্যাচের শুরুতেই বড় সুযোগ তৈরি করে স্বাগতিকরা। প্রথম মিনিটে দোন্নারুম্মার ভুলে বার্নস গোল করতে পারতেন। কিন্তু শট সোজা পড়ে গোলরক্ষকের হাতে।

নিজস্ব দুর্গে ফিরেই বড় জয় বার্সেলোনার

সিটি ক্রমে বল দখলে আধিপত্য দেখালেও গোলমুখে ধার ছিল না। শেরকির শট ঠেকান নিউক্যাসল গোলরক্ষক পোপ। ভল্টেমাডের দুর্দান্ত হেড এক হাতে রুখে দেন দোন্নারুম্মা।

প্রথমার্ধে দুই দল মিস করেছে কমপক্ষে চারটি করে নিশ্চিত সুযোগ। ফলে গোলশূন্যভাবেই বিরতিতে যেতে হয়।

বিরতির পর আবারও সুযোগ নষ্ট করে সিটি। ৫৯ মিনিটে ফোডেনের ক্রস থেকে হলান্ডের হেড চলে যায় সরাসরি পোপের হাতে।

অবশেষে ৬৪ মিনিটে বার্নসের গোলে এগিয়ে যায় নিউক্যাসল। বক্সের বাইরে থেকে নিচু শটে জাল খুঁজে নেন ইংলিশ উইঙ্গার।

তবে চার মিনিট পর কর্নার থেকে তৈরি হওয়া বিশৃঙ্খলায় শট নিয়ে সিটিকে ফিরিয়ে আনেন রুবেন দিয়াস। ডিফ্লেকশন হয়ে বল জালে ঢোকে।

৭০তম মিনিটে আবার গোল করে দলকে এগিয়ে দেন বার্নস। গিমারাইসের হেড ক্রসবারে লেগে ফিরে আসলে কাছ শট নিয়ে গোল করেন তিনি। ভিএআরে দীর্ঘক্ষণ পর্যালোচনার পর গোলেরই সিদ্ধান্ত আসে।

শেষ দিকে মরিয়া হয়ে আক্রমণ করেও জালের দেখা পায়নি সিটি। ফলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে এডি হাউয়ের দল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ম্যান সিটিকে হারিয়ে নিউ ক্যাসলের চমক

আপডেট সময় : ১১:৪৮:১৩ পূর্বাহ্ন, রোববার, ২৩ নভেম্বর ২০২৫