পাঁচ ম্যাচ পর ঘরের মাঠেই হার দেখলো ম্যানইউ
- আপডেট সময় : ০৩:০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / 35
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ওল্ড ট্রাফোর্ডে এভারটনের কাছে ১-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষের মাঠে ম্যাচের একমাত্র গোলটি করেছেন কিয়েরনান ডিউসবারি হল। শেষ ৫ ম্যাচে হারের মুখ না দেখা ম্যানইউয়ের জন্য নিজেদের ঘরের মাঠে ১০ জনের এভারটনের কাছে হারে বেশ বড় ধাক্কা খেলো আমোরিমের দল।
নিজ ক্লাবের খেলোয়াড়ের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়লে ম্যাচের ১৩তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এভারটনের ইদ্রিসা গুয়ে। এরপরও তাদেরকে আটকাতে পারেনি ম্যানইউ।
ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পর্তুগাল
দ্রুত সময়ের মধ্যে এগিয়ে যায় এভারটন। ২৯তম মিনিটে ডিউসবারি হল ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক শট নিলে হাত দিয়ে নাগাল পেলেও বল পোস্টে ঢোকা আটকাতে পারেনি ইউনাইটেডের গোলকিপার।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় ইউনাইটেড। তবে কাজের কাজ কিছুই করতে পারেনি স্বাগতিকরা। ম্যাচের ৮০ ও ৮৮তম মিনিটে এভারটনের গোলকিপার জর্ডান পিকফোর্ড অবিশ্বাস্য দুইটি সেভ করে দলকে গোল হজমের হাত থেকে বাঁচায়।
শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ। দুই দলই ১২ ম্যাচ খেলে সমান ১৮ পয়েন্ট অর্জন করেছে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় টেবিলের দশ নম্বরে ইউনাইটেড, তার পরের স্থানেই রয়েছে এভারটন।



























বাংলাদেশকে উন্নত করার পরিকল্পনা নিয়েই সরকার পরিচালনা করছেন প্রধানমন্ত্রী