ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বীপ রাষ্ট্র গ্রানাডাকে স্বীকৃতি দিল বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / 81
105

দ্বীপ রাষ্ট্র গ্রানাডাকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।

ভ্যাট নিয়ে তিনি বলেন, ‘মেট্রোরেলের ক্ষেত্রে ভ্যাট কমানো হয়েছে। তবে সেক্ষেত্রে ৪০ কোটি টাকা রাজস্ব আদায় কমে যাবে। আসছে রমজান ঘিরে খেজুর আমদানির ওপর শুল্ক ৫১ শতাংশ থেকে কমিয়ে ৪১ শতাংশ করা হয়েছে।’

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

এছাড়াও, বাণিজ্যিক আদালত অধ্যাদেশ এবং আইনগত সহায়তা প্রদানে দ্বিতীয় অধ্যাদেশসহ মোট তিনটি আইন অনুমোদন দেওয়া হয়েছে বলে প্রেস সচিব শফিকুল আলম নিশ্চিত করেছেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আসার পরে দেশে জালিয়াতি বেড়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে শফিকুল আলম বলেন, এই জালিয়াতি কীভাবে রোধ করা যায়, সে ব্যাপারে সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, যাতে একটি নির্দিষ্ট আইন প্রণয়ন করা হয়।

রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি কঠোর বার্তা দিয়েছেন। প্রেস সচিব জানান, তফসিল ঘোষণার পর কোনো ধরনের দাবিদাওয়া নিয়ে রাস্তায় নামলে পুরো বিষয়টি কঠোরভাবে দমন করা হবে এবং যারা আন্দোলন করবেন তাদের আইনের আওতায় নেওয়া হবে।

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। সরকার আত্মবিশ্বাসী যে তারা খুবই সুন্দর এবং উৎসবমুখর নির্বাচন উপহার দিতে পারবে।

এদিকে গত বুধবার আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম উপদেষ্টা হিসেবে তাঁদের পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছেন। প্রেস সচিব নিশ্চিত করেছেন, তফসিল ঘোষণার পর তাঁদের পদত্যাগ কার্যকর হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দ্বীপ রাষ্ট্র গ্রানাডাকে স্বীকৃতি দিল বাংলাদেশ

আপডেট সময় : ০৬:০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫