সিটির কাছে হেরে খাদের কিনারায় রিয়াল

- আপডেট সময় : ০১:২৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / 181
চ্যাম্পিয়ন্স লিগে গতকাল রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। ছাদ বন্ধ করা নিজেদের মাঠে রদ্রিগোর গোলে শুরুতেই এগিয়ে যাওয়ার পরও দুই দফা গোল খেয়ে হারে জাবি আলোনসোর দল। সিটির হয়ে গোল দুটি করেছেন নিকো ও’রিলি ও আর্লিং হলান্ড।
এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ আট ম্যাচে মাত্র দুটিতে জয় পেয়েছে রিয়াল, হার তিনটিতে আর বাকি ম্যাচ ড্র। ম্যান সিটির বিপক্ষে হারের পর চ্যাম্পিয়ন্স লিগে ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে এখন রিয়াল। সমান ম্যাচে ১৩ পয়েন্ট সংগ্রহ করা পেপ গার্দিওলার সিটির অবস্থান চারে।
হাসপাতালে মিয়ানমারের জান্তার বিমান হামলা নিহত ৩১
মাঠে হতশ্রী পারফরম্যান্সে সঙ্গে মড়াঁর ওপর খাড়ার ঘা হিসেবে রিয়ালে হানা দেয় চোটের ধাক্কা। দলের বড় একটি অংশই এখন মাঠের বাইরে। সিটির বিপক্ষে চলতি মৌসুমে নিজেদের সর্বোচ্চ গোলদাতা এমবাপেকেও পায়নি স্বাগতিকরা।
অবশ্য আক্রমণভাগের মধ্যমণিকে ছাড়া মাঠে নেমেও শট নেওয়ায় আধিপত্য ছিল রিয়ালেরই। ৫২ শতাংশ বল নিজেদের কাছে রেখে ১৬টি শট নিয়েছে তারা। তবে প্রায় সব শটই ছিল লক্ষ্যহীন। ম্যাচে একের পর এক সুযোগ সৃষ্টি করেও সিটির গোলমুখে মাত্র একবারই শট রাখতে পেরেছে রিয়াল। আর ওই একটি শট থেকেই গোল আসে দীর্ঘ খরা কাটানো রদ্রিগোর কাছ থেকে। বিপরীতে ১২ শট নিয়ে আটটি লক্ষ্যে রাখে সিটি।


























