নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০১:৩৯:৫৫ অপরাহ্ন, রোববার, ২১ ডিসেম্বর ২০২৫
- / 195
নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ভারতীয় সহকারী হাইকমিশন।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে হাইকমিশনের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি)-এর ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
তিন ধাপে বাস্তবায়িত হবে নবম পে স্কেল; কবে কার্যকর?
এতে বলা হয়, সম্প্রতি এএইচসিআই চট্টগ্রামে ঘটে যাওয়া নিরাপত্তাজনিত ঘটনার কারণে আইভেক চট্টগ্রামে ভারতীয় ভিসা কার্যক্রম আজ (রোববার, ২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে।
পরিস্থিতি পর্যালোচনা করার পর ভিসা কেন্দ্র পুনরায় চালু করার বিষয়ে ঘোষণা দেয়া হবে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
ট্যাগস :
নিরাপত্তা





















নিজেই গাড়ি চালিয়ে ঢাকায় নাগরিক সেবার কার্যক্রম দেখলেন প্রধানমন্ত্রী