ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিতের দাবি জামায়াত আমিরের

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৪:০২ অপরাহ্ন, রোববার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / 115
133

আইনিভাবে ওসমান হাদির হত্যাকারীদের বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আজ (রোববার, ২১ ডিসেম্বর) ফজর নামাজের পর শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি।

আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবরে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া-মোনাজাত করেছেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘চব্বিশের জুলাইয়ের আপনজন শরীফ ওসমান বিন হাদি। তিনি আজীবন ইনসাফ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের কথা বলে গেছেন। হাদিরা আপন সংস্কৃতির কথা বলতো। কোটি তরুণের প্রাণে দ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিলো।’

নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

তিনি বলেন, ‘সরকার যা করছে তাতে জনগণ এখনো সন্তুষ্ট নয়। হাদির খুনিদের আইনিভাবে শাস্তি নিশ্চিত করতে হবে।’

এ সময় ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশার কথা জানান জামায়াতের আমির। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর অনেক দায়িত্ব রয়েছে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ড. এডভোকেট হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফারহাদসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিতের দাবি জামায়াত আমিরের

আপডেট সময় : ০১:৪৪:০২ অপরাহ্ন, রোববার, ২১ ডিসেম্বর ২০২৫